নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

নতুন বিডিএসদের গ্রুমিং সেশন ও টিচার্স ডিরেক্টরি উন্মোচন

Share
ঢাকা ডেন্টাল কলেজ টিচার্স ডিরেক্টরির উম্মোচন করছেন অতিথিবৃন্দ | ছবি: স্বাস্থ্য টিভি
Share

বিডিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ নতুন চিকিৎসকদের গ্রুমিং সেশন ও ঢাকা ডেন্টাল কলেজ টিচার্স ডিরেক্টরির উম্মোচন হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

এবার ঢাকা ইউনির্ভাসিটির অধীনে অনুষ্ঠিত ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থানসহ ১০ জনের ৬ জনই ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী। বিডিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ নতুন চিকিৎসকদের গ্রুমিং সেশনে নতুনদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এসময় নতুনদের সাথে অভিজ্ঞতাও বিনিময় করেন শিক্ষকরা।

অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, আমাদের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী ক্যাম্পাস তৈরি হওয়ায় এমন সাফল্য। এ সাফল্যে কলেজ কতৃপক্ষ, শিক্ষক ও ছাত্র ছাত্রী সকলেই গৌরববোধ করছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ প্রদানে ২০১৯ সাল থেকে আমরা ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ চালু করি। মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার আগ্রহও সৃষ্টি হয়েছে।

টির্চাস ডিরেক্টরি উন্মোচন প্রসঙ্গে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা শিক্ষকের প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ প্রকাশনার অভাববোধ করছিলাম। সেই অভাব দূর হলো এই টিচার্স ডিরেক্টরি বইটি উন্মোচনের মাধ্যমে। এতে এক নজরে শিক্ষক সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

টিচার্স ডিরেক্টরি বইটি হাতে পেয়ে সকল শিক্ষকবৃন্দ এর প্রসংশা করেন। বইটির সম্পাদনার দায়িত্ব পালন করেন ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ডা. মোরশেদ আলম তালুকদার।

অপর দিকে গ্রুমিং সেশন পরিচালনা করেন অর্থোডন্টিকস অ্যান্ড ডেন্টোফ্রেসিয়াল অর্থোপেডিক্সস বিভাগের লেকচারার ডা. রাজিবুল হাসান।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...