মানসিক স্বাস্থ্যস্বাস্থ্য সংবাদ

আমির খান ও তার মেয়ে মানসিক থেরাপি নিচ্ছেন

Share
Share

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিশেষ ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার মেয়ে আয়রা। প্রকাশিত ভিডিওতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও বিষন্নতার সঙ্গে লড়াই নিয়ে কথা বলেছেন বলিউড লিজেন্ড আমির খান।

তিনি বলেন, ‘আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যা আমরা নিজেরা করতে পারি না। এই ধরনের কাজের জন্য অন্যের সাহায্য নিতে হয়। আমরা এমন কারো কাছে যাই যারা বিষয়টি ভালো জানেন। আমরা কোনো অপরাধবোধ ছাড়া বা বিব্রত না হয়ে খুব সহজেই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি।’

বাবা-মেয়ের যৌথ এ বার্তায় আয়রা খান বলেন, ‘যখন আমাদের মানসিক সাহায্যের প্রয়োজন হয়, আমাদের এমন কারো কাছে পৌঁছানো উচিত যিনি আমাদের সাহায্য করতে পারেন। যিনি এ বিষয়ে প্রশিক্ষিত ও পেশাদার।’

আমির খান বলেন, ‘আমি ও আমার মেয়ে কয়েক বছর ধরে থেরাপি সেশনে যাচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি কোনো মানসিক ট্রমা, স্ট্রেস বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আপনারও উচিত পেশাদার, প্রশিক্ষিত এবং আপনাকে সাহায্য করতে পারে এমন কারো শরনাপন্ন হওয়া। এতে লজ্জার কিছু নেই।’

আমির খান মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর অংশ হিসেবে ২০২১ সালে তিনি অলাভজনক সংস্থা অগাস্তু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...