নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ’র দেড় হাজার নন-রেসিডেন্ট শিক্ষাবৃত্তি পেল

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (বিএসএমএমইউ) দেড় হাজার নন-রেসিডেন্ট চিকিৎসককে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রশিক্ষণার্থী চিকিৎসকদের হাতে এই অর্থ তুলে দেন।

বুধবার (২১ জুন) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক নন-রেসিডেন্ট চিকিৎসককে বকেয়া বাবদ গত নয় মাসের শিক্ষাবৃত্তি হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।

এ সময় অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের শিক্ষাবৃত্তি বাড়ানোর বিষয়ে প্রয়োজনে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অনুরোধ করব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রথমবারের মতো নন-রেসিডেন্ট চিকিৎসকদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা আমিই করেছিলাম। আমি যখন উপ-উপাচার্য প্রশাসনের দায়িত্বে ছিলাম তখন শিক্ষাবৃত্তি ১০ হাজার ছিল, পরে তা বাড়িয়ে ২০ হাজার করেছি।

নন-রেসিডেন্ট চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের অবশ্যই বিশ্বমানের বিশেষজ্ঞ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। শিক্ষা গ্রহণের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নষ্ট করা যাবে না।

সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসাসেবাকে প্রাধান্য দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, অল্প কয়েকদিনের মধ্যেই সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম শুরু হবে। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন রয়েছে। সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসাসেবাকে প্রাধান্য দেওয়া হবে। রোগীদের বিশ্বমানের সেবাদানের মাধ্যমেই তাদের বিদেশে যাওয়ার প্রবণতা কমিয়ে আনা সম্ভব। আমাদেরকে সকলে মিলে এটা বাস্তবায়ন করতে হবে এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে হবে।

ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক শারফুদ্দিন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো সুযোগ সন্ধানী ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারকে বিব্রত করতে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র, নন-রেসিডেন্ট চিকিৎসক ডা. রুহুল আমিন তুহিন প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

21 June 2023

বিএসএমএমইউ'র দেড় হাজার নন-রেসিডেন্ট শিক্ষাবৃত্তি পেল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV