নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ডেন্টাল ভর্তির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

Share

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৫৪৫ জন শিক্ষার্থী। তবে যেকেউ চাইলেই তার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৯ থেকে ১৩ মে পর্যন্ত।

গতকাল শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষায় নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত অফিস চলাকালীন ভর্তি সম্পন্ন করতে হবে। আর ফল পুনঃনিরীক্ষণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৯ থেকে ১৩ মের মধ্যে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করাতে পারবেন।

পরবর্তী সময়ে পুনঃনিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন যেভাবে:
টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। ১ম SMS: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন DGME RSC< Space>1116000) Message এ একটি PIN নম্বর আসবে।

২য় SMS ফি দেওয়ার জন্য PIN দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC< Space >YESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME< Space > RSC< Space >YES< Space > 3699 SMS-2 বাব একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

গত ৫ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দেন, অর্থাৎ প্রতি সিটের পেছনে ৬৮ জন শিক্ষার্থীকে লড়াই করতে হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

07 May 2023

ডেন্টাল ভর্তির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV