আওয়ামী লীগের রাজনীতি মানুষকে ভালো রাখা: স্বাস্থ্যমন্ত্রী

Share

দেশের মানুষকে ভালো রাখাই আওয়ামী লীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বিএনপি গ্রেনেড মেরে মানুষের চোখের আলো কেড়ে নেয়। আর আওয়ামী লীগ বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্সের মাধ্যমে আলো ফিরিয়ে দেয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বিনামূল্যে চক্ষুসেবার মাধ্যমে প্রায় ৮০০ লোক নতুন করে চোখের আলো পাবেন। অপারেশন ছাড়া ইতোপূর্বে প্রায় ৪ হাজার চক্ষু রোগীকে বিভিন্ন চিকিৎসা এবং ৫ হাজার চশমা দেওয়া হয়েছে। আগামীতেও মানিকগঞ্জবাসীর জন্য বিনামূল্যে চক্ষুসেবার ব্যবস্থা করা হবে।

বিএনপির সমালোচনা করে জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগ সরকার বিনামূল্যে মানুষের চোখের অপারেশন করে ও লেন্স পরায়। আর বিএনপির গ্রেনেড হামলায় বহু মানুষের চোখ নষ্ট হয়ে গেছে। শেখ হাসিনার সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। কিন্তু তারা জানে না, আওয়ামী লীগ ইস্পাতের সরকার। এখানে হাত দিলে হাত কেটে যাবে।

তিনি বলেন, চক্ষু রোগীরা বিনামূল্যে চোখ অপারেশন ও লেন্স পাচ্ছেন। লেন্সগুলোর প্রতিটির দাম ২০-৩০ হাজার টাকা। বিনামূল্যে চশমা, ওষুধ ছাড়াও বিনামূল্যে রোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবার উন্নতি ও দেশের মানুষকে ভালো রাখা আওয়ামী লীগের কাজ, এই রাজনীতি আমরা করতে চাই।

এ সময় ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মো. রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী চৌধুরী খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

04 February 2023

আওয়ামী লীগের রাজনীতি মানুষকে ভালো রাখা: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV