Connect with us

স্বাস্থ্য সংবাদ

ঢামেকের নতুন অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী

Published

on

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী। আগের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়ায় পদটি শূন্য হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীকে নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুক্ত আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুড ইন হবেন।

ডা. মো. শফিকুল একই মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর সেন্ট গ্রেগোরিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement