বীমা মেলা সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

Share

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বদাই তাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বরিশালে অনুষ্ঠিত বীমা মেলা ২০২২ এ গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে ব্র্যাক কে প্রদান করা হয় উক্ত বীমা মেলায় প্রদানকৃত সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের চেক।

সাতষট্টি লাখ টাকার অধিক অংকের এই চেকটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে যৌথভাবে হস্তান্তর করেন গার্ডিয়ান লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ এবং ব্র্যাক এর পক্ষ থেকে চেকটি গ্রহণ করেন ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ মোস্তাক আহমেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গেষ্ট অব অনার হিসেবে ছিলেন শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক, বরিশাল এবং উক্ত মেলায় সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, মোহাম্মদ জয়নুল বারী।

এছাড়াও বীমা মেলা জুড়ে গার্ডিয়ান লাইফের ছিল সরব উপস্থিতি যার মধ্যে উল্লেযোগ্য ছিল ফটো কনটেস্ট, ফ্রি হেলথ চেকআপ এবং বরিশালের ঐতিহ্যবাহী পান বিতরন। গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান জনাব মাহমুদুর রহমান খান, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান রুবাইয়াত সালেহীন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

26 November 2022

বীমা মেলা সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV