প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

স্বাচিপের নতুন সভাপতি জামাল, মহাসচিব কামরুল

Share

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর নতুন সভাপতি হিসেবে ডা. জামাল উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। আর মহাসচিব হয়েছেন ডা. কামরুল হাসান মিলনের।

শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন নেতৃত্বে আসা দুজনই পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে)। এর মধ্যে সভাপতি অধ্যাপক জামালউদ্দিন চৌধুরী ঢামেকের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসক নেতা হিসেবেই চিকিৎসকদের কাছে পরিচিত। অন্যদিকে মহাসচিব কামরুল হাসান মিলন একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বাধীন স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন।

ওবায়দুল কাদের বলেন, স্বাচিপের নতুন কমিটিতে যারাই দায়িত্বে এসেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।

এ সময় উপস্থিত সবার উদ্দেশে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আপনাদের বিশ্বাস আছে তো? পরে উপস্থিত সবাই হ্যাঁ সূচক জবাব দেন।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম।

সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত দেশের কেউ বিনা পয়সায় কোভিড টিকা দেয়নি, আমরা দিয়েছি। গবেষণার পর্যায়ে থাকা অবস্থায় আমরা টিকা বুকিং দিয়ে রেখেছিলাম। তাহলে টিকা নেবেন না কেন?

তিনি বলেন, ১৪ কোটি ৭৪ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ, ১২ কোটি ৫১ লাখের বেশি মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে বুস্টার ডোজ মাত্র ৫ কোটি মানুষ নিয়েছেন। সবাইকেই এটা নিতে হবে। বিনা পয়সায়ই তো দিচ্ছি। নেবেন না কেন? যে না নেবে, তাকে ফাইন (জরিমানা) করব।

এসময় বিএনপির উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তারা বলে, আমরা নাকি কিছুই করিনি। ষড়ঋতুর দেশ তো! যা করি সব ভুলে যায়। তাই মানুষকে জানানো দরকার। ভুলে যাতে না যায়, সেজন্য যা করেছি তা মাঝেমধ্যে তুলে ধরি।’

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাচিপ। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য সংখ্যা ২০ হাজারের মত। গত বছর এই সম্মেলনে হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী করোনার কারণে তা পিছিয়ে যায় বলে জানান স্বাচিপের নেতারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

26 November 2022

স্বাচিপের নতুন সভাপতি জামাল, মহাসচিব কামরুল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV