প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

কেয়ার মেডিকেল কলেজের সব অনুমোদন বাতিল

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির সব ধরনের অনুমোদন বাতিল করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালার শর্তগুলো প্রতিপালন না করায় গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টে রিট পিটিশন করে দীর্ঘদিন কলেজের কার্যক্রম চালু রাখে। কিন্তু গত ২৬ জুলাই সেই রিট পিটিশনটি প্রত্যাহার করা হয়। স্থগিতাদেশের পর বিগত ৫ বছরেও কলেজ কর্তৃপক্ষ কলেজটির মানোন্নয়ন করতে পারেনি এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নেতৃত্বে গঠিত পরিদর্শন কমিটি গত ২৪ জুন কেয়ার মেডিকেল কলেজ পরিদর্শন করে। পরিদর্শন প্রতিবেদন অনুসারে, কলেজটিতে সুষ্ঠু একাডেমিক পরিবেশ নেই, শিক্ষকের ঘাটতি রয়েছে, বিদ্যমান হাসপাতাল ও কলেজের নামে নিজস্ব জমি নেই, মেডিকেল কলেজ ও হাসপাতাল একই ক্যাম্পাসে অবস্থিত নয়, হাসপাতালের বেড অকুপেন্সি ৭০ শতাংশের স্থলে মাত্র ১০ শতাংশ রয়েছে। সর্বোপরি, মেডিকেলটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ (সংশোধিত) এবং বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০১২ অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনার ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষের বক্তব্য এবং স্থগিত করা কেয়ার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কলেজ পরিচালনায় অপারগতা স্বীকার করায় বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ধারা-২৪ অনুসারে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...