Connect with us

নির্বাচিত

দুই বছরে ৭৮ বার করোনা ‘পজিটিভ’!

Published

on

তুরস্কের নাগরিক মুজফ্‌ফর কায়াসন, বয়স ৫৬। করোনাভাইরাস ‘পজিটিভ’ হয়েছেন ৭৮ বার। এই রোগের ফাঁসে পড়ে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে কাটিয়েছেন।

টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলেই বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের।

লিউকেমিয়ায় আক্রান্ত মুজফ্‌ফর ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। দিন কয়েক হাসপাতালে কাটান। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে আইসোলেশনে থাকেন।

সেই থেকে বিড়ম্বনার শুরু। এরপর কেটেছে মাসের পর মাস। কয়েকদিন পর পর করেছেন করোনা পরীক্ষা। প্রতিবার এসেছে ‘পজিটিভ’। সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের আইসোলেশন থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজফ্‌ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না।

ইতিমধ্যে দফায় দফায় ন’মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার। -আনন্দবাজার পত্রিকা

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement