প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ফাইজার-মডার্নার বুস্টার ডোজের কার্যকারিতা কমে যায় চতুর্থ মাসেই

Share
Share

ফাইজার ও মডার্নার করোনা টিকার তৃতীয় ডোজের (বুস্টার) কার্যকারিতা টিকা নেওয়ার চতুর্থ মাসের মধ্যেই উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নতুন একটি গবেষণা নিবন্ধে গতকাল শুক্রবার এমন তথ্য জানানো হয়েছে। খবর ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির।

দ্বিতীয় ডোজের পর টিকার কার্যকারিতা কমার প্রমাণিত তথ্য-উপাত্ত থাকলেও বুস্টারের পর সুরক্ষার সময়কাল সম্পর্কে এত দিন তুলনামূলক খুব কম তথ্য ছিল।

২০২১ সালের ২৬ আগস্ট থেকে ২০২২ সালের ২২ জানুয়ারি পর্যন্ত গবেষণাটি করে সিডিসি। হাসপাতালের জরুরি বিভাগে অথবা জরুরি সেবাদানকারী ক্লিনিকে সেবা নিতে এসেছেন এমন ২ লাখ ৪১ হাজার ২০৪ জন রোগীর ওপর গবেষণা চালানো হয়। এ ছাড়া কোভিডের মতো গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি প্রাপ্তবয়স্ক ৯৩ হাজার ৪০৮ রোগী এ গবেষণায় অন্তর্ভুক্ত ছিলেন।

টিকার কার্যকারিতা অনুমান করা হয়েছে টিকা নেওয়া এবং না নেওয়া রোগীদের করোনায় আক্রান্তের হারের তুলনা করে। এ ছাড়া পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে সাপ্তাহিক সংক্রমণ, ভৌগোলিক এলাকা, বয়সের সঙ্গে সামঞ্জস্য, স্থানীয় সংক্রমণের মাত্রা ও রোগীর বৈশিষ্ট্য যেমন আগে থেকে অসুস্থতার বিষয়টি দেখা হয়।

সিডিসি যে সময়কালে গবেষণাটি করেছে তখন বিশ্বজুড়ে করোনার অমিক্রন ধরনের আধিপত্য চলেছে। গবেষণার সময় হাসপাতালের জরুরি বিভাগ বা ক্লিনিকে জরুরি সেবাদানকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, বুস্টার ডোজ নেওয়ার দুই মাস পর টিকার কার্যকারিতা ছিল ৮৭ শতাংশ, কিন্তু চতুর্থ মাসে গিয়ে সেটা দাঁড়ায় ৬৬ শতাংশে।

বুস্টার ডোজ নেওয়ার পর হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে প্রথম দুই মাসে টিকার কার্যকারিতা ছিল ৯১ শতাংশ, কিন্তু চতুর্থ মাসে গিয়ে তা কমে দাঁড়ায় ৭৮ শতাংশে।

গবেষকেরা উপসংহার টেনেছেন, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি টিকার প্রদত্ত সুরক্ষা তৃতীয় ডোজ (বুস্টার) প্রাপ্তির কয়েক মাস পরই হ্রাস পাচ্ছে বলে গবেষণায় দেখা যাচ্ছে। এমন তথ্য করোনা বিরুদ্ধে সুরক্ষা বজায় বা উন্নত করতে হলে টিকার আরও ডোজ নেওয়ার বিষয়টি বিবেচনার গুরুত্বকে তুলে ধরেছে।

এদিকে গত বুধবার হোয়াইট হাউসে কোভিড নিয়ে ব্রিফ করার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসিও বলেন, যেসব মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কম অথবা দুর্বল, বিশেষ করে, প্রবীণদের ক্ষেত্রে সম্ভবত করোনা টিকার চতুর্থ ডোজ নিতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১২ ফেব্রুয়ারি ২০২২

ফাইজার-মডার্নার বুস্টার ডোজের কার্যকারিতা কমে যায় চতুর্থ মাসেই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV