কানাডার বিভিন্ন প্রদেশে কোভিড নিয়ম শিথিল হচ্ছে

Share

কানাডায় ট্রাক চালকদের বিক্ষোভ আরো কঠোর হয়েছে। আন্দোলনে রাজধানী অচল হয়ে পড়লেও তাদের পিছু হটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু দেশটির বিভিন্ন প্রদেশে কোভিড নিয়ম শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় সাসকাচোয়ান কর্তৃপক্ষ বলছে, মহামারী নিয়ন্ত্রণে আরোপ করা সকল বিধিনিষেধ তুলে নিতে তারা প্রস্তুত। এছাড়া কুইবেক ও আলবার্টাও নিষেধাজ্ঞা শিথিলের আভাস দিয়েছে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও তার স্বর পরিবর্তন করে বলেছেন, সবাই কতোটা হতাশ। নিষেধাজ্ঞা শিথিল করার সময় আসছে।

যদিও একদিন আগে তিনি কড়া সুরে আন্দোলন বন্ধের কথা বলেছিলেন।

ট্রুডো বলেন, বিধিনিষেধে আমরা সকলেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু টিকা বাধ্যতামূলক হলো আরো বিধিনিষেধ এড়ানোর উপায়।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর সরকার গত ১৫ জানুয়ারি আন্ত:সীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর আওতায় কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাঁদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে।

এতে ট্রাকচালকেরা ক্ষুব্ধ হয়ে অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহ চলছে।
এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অটোয়ার মেয়র রোববার শহরটিতে জরুরি অবস্থা জারি করে।

তবে জরুরি অবস্থা সত্ত্বেও মঙ্গলবার বিক্ষোভকারীদের কানডার পতাকা ও ট্রুডো বিরোধী পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেছে।
অটোয়ার ডেপুটি পুলিশ প্রধান স্টিভ বেল সাংবাদিকদের জানিয়েছেন, তার এজেন্টরা ২২ জনকে আটক করেছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

09 February 2022

কানাডার বিভিন্ন প্রদেশে কোভিড নিয়ম শিথিল হচ্ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV