নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আইসিডিডিআর,বির নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে উত্তরায়

Share
ঢাকার উত্তরায় ডায়াগনস্টিক ল্যাবরেটরির একটি নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)
Share

ঢাকার উত্তরায় ডায়াগনস্টিক ল্যাবরেটরির একটি নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

শুক্রবার থেকে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে সেখানে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তবে এই কেন্দ্রে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেওয়া যাবে না, সেজন্য মহাখালীতে আইসিডিডিআর,বির মূল কার্যালয়ে যেতে হবে।

উত্তরা ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউতে বৃহস্পতিবার এই নমুনা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ড. দিনেশ মণ্ডল।

অনুষ্ঠানে তাহমিদ বলেন, আইসিডিডিআর,বি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করার প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ, যা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রচেষ্টার জন্য অপরিহার্য।

এই নমুনা সংগ্রহ কেন্দ্র শুধু উত্তরার বাসিন্দাদের উপকারে আসবে না, বরং পার্শ্ববর্তী টঙ্গী ও গাজীপুরের মানুষও সেখানে সেবা নিতে পারবেন।

আইসিডিডিআর,বি জানিয়েছে, ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর তাদের ঢাকা ও মতলব হাসপাতালে আসা ২ লাখের বেশি রোগীর চিকিৎসা সেবায় ব্যয় করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৫ ফেব্রুয়ারি ২০২২

আইসিডিডিআর,বির নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে উত্তরায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV