নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ওমিক্রনই হতে পারে মহামারির শেষ পর্ব: ডব্লিউএইচও

Share
ডব্লিউএইচও
Share

ওমিক্রনের সংক্রমণ করোনাভাইরাস মহামারির নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিন্তু এর মধ্য দিয়ে ইউরোপে মহামারি শেষ হতে পারে। এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপবিষয়ক পরিচালক হ্যানস ক্লাগ। তিনি এএফপিকে এক সাক্ষাৎকারে এমন আশার কথা শুনিয়েছেন।

হ্যানস ক্লাগ বলেন, আসছে মার্চ মাসের মধ্যে ৬০ ভাগ ইউরোপীয় অমিক্রনে আক্রান্ত হতে পারে। আপাতদৃষ্টিতে মনে হয়, ইউরোপ মহামারির শেষ পর্বের দিকে যাচ্ছে।

ইউরোপে অমিক্রনের সংক্রমণ কমে গেলে বেশ কয়েক সপ্তাহ ও বেশ কয়েক মাস ধরে বিশ্বব্যাপী রোগপ্রতিরোধ ক্ষমতা থাকবে। টিকা ও সংক্রমিত হওয়ার কারণে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে।

ক্লাগ আরও বলেন, এ বছরের শেষ দিকে আবার করোনার সংক্রমণ হতে পারে। তবে তার আগে করোনার প্রভাব খুব বেশি থাকবে না। আবার মহামারি যে আবার ফিরে আসবেই, এমনটাও বলা যায় না।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও একই রকম সম্ভাবনার কথা বলেছেন। এবিসি নিউজের টক শো দিস উইকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ কমে আসছে। পরিস্থিতি ভালো বলে মনে হচ্ছে।

ফাউসি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বে করোনাভাইরাসের সংক্রমণের হার কমার এই প্রবণতা থাকলে মহামারির পরিস্থিতিতে পরিবর্তন আসবে।আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় বলছে, অমিক্রনের চতুর্থ ঢেউ শুরুর পরে গত সপ্তাহে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার প্রথমবারের মতো কমেছে।

গবেষণা বলছে, ডেলটার তুলনায় অমিক্রনে সংক্রমণ বেশি। তবে ডেলটার তুলনায় অমিক্রনে গুরুতর অসুস্থতা কম। বিশেষ করে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের অসুস্থতা কম থাকে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, করোনাভাইরাস মহামারি থেকে সাধারণ মৌসুমি জ্বরে রূপ নিতে পারে।

তবে ক্লাগ এ–ও বলেছেন, করোনাভাইরাস স্থানীয় বা মৌসুমি রোগ কি না, তা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, করোনাভাইরাসের গতিপ্রকৃতি বারবার আমাদের বিস্মিত করেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, অমিক্রনের সংক্রমণ যেভাবে দ্রুত ছড়াচ্ছে, তাতে আরও নতুন নতুন ধরনের সংক্রমণ হতে পারে।
দ্য ইউরোপীয় কমিশনার ফর ইন্টারনাল মার্কেটসের থিয়েরি ব্রিটন গতকাল ফ্রান্সের টেলিভিশন চ্যানেল এলসিএলকে বলেন, যেসব টিকা আছে সেগুলোকে করোনার যেকোনো নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর করা সম্ভব।

থিয়েরি ব্রিটন আরও বলেন, ‘আমরা টিকাগুলো বিশেষ করে এমআরএনএকে করোনাভাইরাসের নতুন ধরনের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী করে বানাতে প্রস্তুত।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলে ৫৩টি দেশ রয়েছে। এর মধ্যে মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশও রয়েছে। ১৮ জানুয়ারি সংক্রমণের ১৫ শতাংশ হয়েছে অমিক্রনের কারণে।

ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ও ইউরোপীয় ইকোনমিক এরিয়ায় অমিক্রনের দাপট রয়েছে।

ইউরোপে অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে ক্লাগ বলেন, যাঁরা ঝুঁকিপূর্ণ, তাঁদের সুরক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তিনি বলেন, যদি ভালো বোধ না করেন, তাহলে বাসায় থাকেন। বিশ্রাম নেন। যদি করোনায় সংক্রমিত হন, তাহলে আইসোলেশনে থাকেন।

করোনা মহামারি অবসানের জন্য টিকার চতুর্থ ডোজ নেওয়া প্রয়োজন কি না, এমন প্রশ্নের উত্তরে ক্লাগ বলেন, ‘আমরা জানি প্রতি ডোজ টিকা নেওয়ার পরে রোগপ্রতিরোধক্ষমতা বেড়ে যায়।’

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...