প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

অফিসে অর্ধেক কর্মীর নোটিশ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নোটিশ দেওয়া হবে
Share

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিগগিরই অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নোটিশ দেওয়া হবে। তিনি বলেন, অন্যান্য জায়গা বন্ধ করে দেশকে তো কলাপস করা যাবে না। অর্ধেক লোক দিয়ে অফিস–আদালত কাজ করবে। সেই সিদ্ধান্ত হয়েছে। নোটিশও শিগগিরই চলে যাবে এবং কার্যকর হবে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

সব চালু থাকায় বাসে ‘যত সিট, তত যাত্রী’—এ সিদ্ধান্ত মানা সম্ভব হচ্ছে না জানালে মন্ত্রী বলেন, এ কারণেই অফিস–আদালতে উপস্থিতি অর্ধেক করে দেওয়া হবে।

এ সময় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সবার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। ইদানীং লক্ষ করা গেছে, স্কুলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে। তাদের অনেকে হাসপাতাল ও চিকিৎসকের কাছে যাচ্ছে। এটা আশঙ্কাজনক। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মতি নিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের মন্ত্রিপরিষদের দেওয়া নতুন বিধিনিষেধ অনুযায়ী, আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে এক শর বেশি জনসমাগম করা যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, লক্ষ করা যাচ্ছে যে সবকিছু পুরোদমে চলছে, মানুষ অংশ নিচ্ছে। এসব অনুষ্ঠান থেকে অনেকে সংক্রমিত হচ্ছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অনুষ্ঠানে এক শর বেশি লোক অংশ নিতে পারবে না। যারা আসবে তাদের অবশ্যই টিকার সনদ ও পাশাপাশি করোনা পরীক্ষায় আক্রান্ত নয়, এমন প্রতিবেদন থাকতে হবে।

করোনা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে এবং ইতিমধ্যে হাসপাতালে এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ বিছানায় রোগী ভর্তি আছে জানিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালের যে অবস্থা, সেটা আশঙ্কাজনক। এভাবে রোগী বাড়তে থাকলে ঢাকা শহরের কোনো হাসপাতালের বিছানা আর খালি থাকবে না। সারা দেশে প্রায় দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই এক হাজারের বেশি।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীরসহ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

21 January 2022

অফিসে অর্ধেক কর্মীর নোটিশ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV