প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনার চিকিৎসায় নতুন ২ পদ্ধতির অনুমোদন ডব্লিউএইচওর

করোনার চিকিৎসায়
Share

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। যারা এখনো টিকা নেয়নি তাদের জন্য করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন একটি বিপদজনক ভাইরাস। করোনাভাইরাস মহামারির সংক্রমণ আবারও ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশেও কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এমন প্রেক্ষাপটে উচ্চঝুঁকি সম্পন্ন কোভিড রোগীদের কার্যকর চিকিৎসায় সারা বিশ্বেই চলছে নতুন নতুন উদ্ভাবনা। এই ধারাবাহিকতায় করোনাভাইরাসের চিকিৎসায় নতুন দুই পদ্ধতির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গুরুতর অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে টিকার পাশাপাশি প্রয়োগ করা যাবে এ দুই চিকিৎসা পদ্ধতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা ব্রিটিশ মেডিকেল জার্নালে বলেছেন, করোনায় গুরুতর অসুস্থ রোগীদের কর্টিকসটারয়েডস নামের একটি ওষুধের সঙ্গে আর্থরাইটিসের ওষুধ বারিসিটিনিব প্রয়োগ করলে ভেন্টিলেশনে নেওয়ার এবং মৃত্যুর ঝুঁকি কমে যায়। খবর এএফপির।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার অমিক্রন ধরনে সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে যাওয়ার হার বাড়ছে। আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপের অর্ধেক করোনা সংক্রমিত হবে বলে আশঙ্কা করছে ডব্লিউএইচও।

বয়স্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা ডায়াবেটিসের মতো কোনো রোগে ভুগছেন- এমন ব্যক্তিদের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি সট্রোভিম্যাবের সুপারিশ করেছেন। তবে করোনায় সংক্রমিত হলেও যাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঝুঁকি কম, তাদের ক্ষেত্রে সট্রোভিম্যাব প্রয়োগের প্রয়োজন নেই। ওমিক্রনের মতো করোনার নতুন ধরনের বিরুদ্ধে এটি কতটা কার্যকর, তা এখনো নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।।

গত বছর করোনার আরও তিনটি চিকিৎসা পদ্ধতি অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও। করোনা সংক্রমিত গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় গত বছরের সেপ্টেম্বরে কর্টিকসটারয়েডসের প্রয়োগ অনুমোদন দেয় সংস্থাটি। কর্টিকমটারয়েডের দাম কম এবং গুরুতর অসুস্থতার ক্ষেত্রে এটি দ্রুত কার্যকর।

গত বছরের জুলাইয়ে ডব্লিউএইচওর অনুমোদন পায় আর্থরাইটিসের আরও দুটি ওষুধ টসিলিজুম্যাব ও সারিলুম্যাব। তবে এসব ওষুধ থেকে নতুন অনুমোদন পাওয়া বারিসিটিনিব কিছুটা আলাদা।

এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি সট্রোভিম্যাব অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

14 January 2022

করোনার চিকিৎসায় নতুন ২ পদ্ধতির অনুমোদন ডব্লিউএইচওর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV