আইভিএল প্রযুক্তিতে দেশে প্রথম হার্টের রিং প্রতিস্থাপন

দেশে ইন্ট্রা ভাস্কুলার লিথোট্রিপসি (আইভিএল) প্রযুক্তির জটিল এ অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন
Share

দেশে ইন্ট্রা ভাস্কুলার লিথোট্রিপসি (আইভিএল) প্রযুক্তির মাধ্যমে প্রথম হার্টের রিং প্রতিস্থাপন সম্পন্ন করেছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। জটিল এ অস্ত্রোপচারের দশ চিকিৎসকের একটি দলের নেতৃত্ব দেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন।

সোমবার ৭৪ বছর বয়সী এক রোগীর ধমনীর মধ্যে জমাট বাঁধা ক্যালসিয়াম ভেঙে রক্ত চলাচল স্বাভাবিক করতে এ পদ্ধতিতে হার্টের অস্ত্রোপচার করে চিকিৎসকদের এ দল।

জানা গেছে, চিকিৎসকরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হন। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন বলেন, দেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসায় এক নতুন প্রযুক্তি হলো আইভিএল। সর্বপ্রথম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এ পদ্ধতি ব্যবহার করে কারো চিকিৎসা দেওয়া হলো। এর ফলে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় এক নতুন মাইলফলক যুক্ত হলো।

তিনি বলেন, কোন রোগীর করোনারি ধমনিতে অত্যধিক পরিমাণে ক্যালসিয়াম জমার কারণে ব্লক হয়ে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে ইন্ট্রা ভাস্কুলার লিথোট্রিপসি (আইভিএল) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্যধিক ক্যালসিয়াম জমাট বাঁধা হার্টের রক্তনালীর ব্লক অপসারণে রিং প্রতিস্থাপন সহজ হয়।

তাছাড়া বাইরের দেশে শুধুমাত্র আইভিএল করাতে তিন লাখ টাকার মত খরচ হয়। এর সঙ্গে দুইটি রিং কেনা বাবদ সর্বনিম্ন দেড় লাখ টাকার প্রয়োজন পড়ে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেবাটি চালু হওয়ায় এখন থেকে রোগীরা স্বল্প খরচে এ চিকিৎসা নিতে পারবেন বলেও জানান তিনি।

আইভিএল পদ্ধতিতে হার্টের রিং প্রতিস্থাপনে চিকিৎসক টিমে ছিলেন, হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার ডা. শাহরিয়ার সাকিব, ডা. মাহমুদুল হাসান মাসুম, ডা. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ডা. জাহিদ মাহমুদ খান, চিফ মেডিকেল টেকনোলজিস্ট মো. তরিকুল ইসলাম ও ক্যাথল্যাব ইনচার্জ বেবি আক্তারসহ আরও কয়েকজন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

11 January 2022

আইভিএল প্রযুক্তিতে দেশে প্রথম হার্টের রিং প্রতিস্থাপন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV