নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

চিকিৎসা-গবেষণায় প্রয়োজনীয় আধুনিকায়ন করার নির্দেশনা বিএসএমএমইউ উপাচার্যের

Share
চিকিৎসা-গবেষণায় প্রয়োজনীয় নির্দেশনা বিএসএমএমইউ উপাচার্যের
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ চিকিৎসা শিক্ষা, পরীক্ষা-নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি, ডেঙ্গুর জেনোম সিকোয়েন্সিং নিয়ে চলমান গবেষণাসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম, স্থানের যথাযথ ব্যবহার, বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতি সংযোজন নিশ্চিত করাসহ প্রতিটি বিভাগের আরও আধুনিকায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে দিক নির্দেশনা দেন।

শনিবার বিএসএমএমইউর বেসিক সাইন্স ভবনে বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউর উপাচার্য ফিজিওলজি বিভাগ, ফার্মাকোলজি বিভাগ, এনাটমি বিভাগ, প্যাথলজি বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ, ভাইরোলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্সড বায়োমেডিক্যাল রিসার্চও পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে বিএসএমএমইউর উপাচার্য বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, মেডিকেল টেকলোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীবৃন্দের সাথে কথা বলে বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি চিকিৎসা শিক্ষা, পরীক্ষা-নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আন্তর্জাতিক মান বজায় রাখা, ডেঙ্গুর জেনোম সিকোয়েন্সিং নিয়ে চলমান গবেষণাসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম, স্থানের যথাযথ ব্যবহার, বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতি সংযোজন নিশ্চিত করাসহ প্রতিটি বিভাগের আরো আধুনিকায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে দিক নির্দেশনা দেন।

এছাড়াও বিএসএমএমইউর উপাচার্য বহির্বিভাগ ভবন-২ এর বেইজমেন্টে অবস্থিত ল্যাবরেটরি সার্ভিস সেন্টারসহ ওয়ান পয়েন্ট কালেকশন সেন্টার, ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসটি পরিদর্শন করেন এবং ক্যাম্পাস রাউন্ড দেন। তিনি ক্যাম্পাস আরো বেশি করে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দেন। তাঁর সাথে এ সময় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, সহকারী প্রক্টর মো. ফারুক হোসেন, সহকারী প্রক্টর ডা. মো. নাজির উদ্দিন মোল্লা, সহকারী প্রক্টর ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, সেবা-তত্ত্বাধায়ক সন্ধ্যা রানী সমাদ্দার, উপাচার্যের একান্ত সচিব-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...