প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনার চরিত্র বদলের সাথে তাল রাখতে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা

Share
বিশ্ব করোনা পরিস্থিতি -corona virous
Share

করোনাভাইরাসের ধরন প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তাই করোনার চরিত্র বদলের গতির সঙ্গে তাল রাখতে হিমশিম খাচ্ছেন বিশ্বের তাবড় বিজ্ঞানী ও গবেষকেরা। এবার জানা গেল, শুধু মিউটেট করাতেই এই ভাইরাসটির রং বদলের খেলার শেষ নয়, প্রত্যেক ভ্যারিয়েন্টের সঙ্গে বদলে যায় ভাইরাসটির উপসর্গের অনুক্রমও।

যুক্তরাষ্ট্রের সাদার্ন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক অনুসন্ধানে স্ট্রেনের ভিত্তিতে করোনার উপসর্গের ক্রম বদলের বিষয়টি উঠে এসেছে। ‘পিএলওএস কম্পিউটেশনাল বায়োলজি’ নামে এক পত্রিকায় প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট গবেষণাটির বিস্তারিত প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তিন লাখ ৭৩ হাজার ৮৮৩ জন আক্রান্তের উপসর্গের ক্রম পরীক্ষার ভিত্তিতে একটি ‘সায়েন্টিফিক মডেল’ তৈরি করা হয়। যার ভিত্তিতে এই নয়া তথ্য উঠে এসেছে।

গবেষণাপত্রের বয়ান অনুযায়ী, করোনা ছড়িয়ে পড়ার প্রাথমিক স্তরের সঙ্গে পরবর্তীকালের আক্রান্তদের উপসর্গের ফারাক বিস্তর। যেমন- চীনে যখন প্রথম সংক্রমণ ছড়িয়ে পড়ে তখন কাশি বা বমি বমি ভাবের মতো উপসর্গেরও আগে জ্বরের লক্ষণ প্রথম দেখা গিয়েছিল। তবে পরবর্তীকালে কাশি বা অন্যান্য লক্ষণের পরে জ্বর আসতে দেখা যাওয়াটাই স্বাভাবিক হয়ে ওঠে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

মূলত ‘ডি৬১৪জি’ স্ট্রেনের কবলে থাকা যুক্তরাষ্ট্রে যেমন প্রথম উপসর্গ হিসেবে কাশিরই পাল্লা ভারী। প্রথমে ভৌগোলিক অবস্থানের প্রভাবে এই উপসর্গ বদল বলে ভাবা হলেও পরে ব্রাজিল, হংকং বা জাপানের মতো দেশের মানুষের উপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, এটি আদতে ভাইরাসটির চরিত্র বদলের কারণেই ঘটে।

এখনও পর্যন্ত যেটুকু তথ্য তাদের কাছে রয়েছে তার ভিত্তিতে সংশ্লিষ্ট গবেষকদের বক্তব্য, ‘করোনাভাইরাসের প্রত্যেক মিউটেশনের পরে উপসর্গের অনুক্রমে বদল ঘটছে। উপসর্গের প্রেক্ষিতে দেখতে গেলে ‘ডি৬১৪জি’ ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি সংক্রামক। কারণ কাশিই এর প্রথম লক্ষণ এবং কাশির মাধ্যমেই ভাইরাসটি সবচেয়ে দ্রুত ছড়ায় বলে এখনও পর্যন্ত জানা গেছে।’ -আননন্দবাজার পত্রিকা

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...