Omicron: করোনার ‘ভয়ংকর’ ধরন ঠেকাতে জাতীয় কমিটি যে পরামর্শ দিচ্ছে

Share

বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি এ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। মারাত্মক হুমকি তৈরি করতে পারে এটি।

নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টদের। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর, স্থলবন্দর বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এক বিজ্ঞানী করোনার নতুন এই ভ্যারিয়েন্টকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন। আরেক বিজ্ঞানী বলেছেন, এতটা ভয়ংকর ভ্যারিয়েন্ট তারা আগে দেখেননি।

ওমিক্রন ঠেকাতে সরকারকে কী পরার্মশ দিচ্ছেন জানতে চাইলে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘অন্যান্য দেশ ইতোমধ্যেই যেসব সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সিদ্ধান্তও সেটা হওয়া উচিত। দক্ষিণ আফ্রিকাসহ যে পাঁচটি দেশ রয়েছে, সেগুলোর সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ তো করা উচিতই, সেইসঙ্গে ওই দেশগুলো থেকে যদি কোনও ভিজিটর অন্য দেশ ঘুরে দেশে আসে, ট্র্যাক করে তার আসাটাও বন্ধ করা হবে প্রথম কাজ।’

তিনি আরও বললেন, ‘যদি কেউ এসেও পড়ে, তবে তাকে বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট করা এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে দেওয়া উচিত।’

অনেক দেশেই ওমিক্রন ছড়িয়ে গেলো মন্তব্য করে অধ্যাপক সহিদুল্লা বলেন, ‘এ নিয়ে আশঙ্কা রয়েছে খুব। সবাইকে এবার আগের চেয়ে ত্বড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। যেটা ডেলটার সময় একটু হলেও দেরিতে হয়েছিল।’

তবে রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপের পাশাপাশি দেশের ভেতর স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা উধাও হয়েছে সেটা নিয়েও তারা পরামর্শ দেবেন বলে জানালেন। তিনি বলেন, ‘উধাও হওয়া স্বাস্থ্যবিধি নিয়ে বলার মতো পরিস্থিতি গত কিছুদিন ধরেই তৈরি হয়েছে। এখনতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো—স্বাস্থ্যবিধি মানার কোনও বিকল্প নেই।’

বাংলাদেশের এখন যেসব পয়েন্ট অব এন্ট্রিগুলো (বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর) রয়েছে সেখানে ‘টাইট রেগুলেশন’ নেওয়া উচিত বলে মন্তব্য করেন কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

তিনি বলেন, পয়েন্টগুলোতে কঠোরভাবে পাবলিক হেলথ ম্যাজারগুলো মেইনটেইন করতে হবে। যারা আসবেন তাদের স্ক্রিনিং করা, আরটিপিসিআর টেস্ট ও উপসর্গ পর্যবেক্ষণ করতে হবে।

সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সকল ফ্লাইট, কানেকটিং ফ্লাইটও বন্ধ করে দিতে হবে মন্তব্য করে অধ্যাপক আর্সলান বলেন, স্বাস্থ্যবিধি নিয়ে আবার সচেতনতামূলক উদ্যোগ জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেসকল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে আবার প্রস্তুত রাখতে হবে। যে কোনও সময় যেন হাসপাতালগুলো পূর্ণমাত্রায় চালু করতে পারি। এখানে ঢিলেমি দেওয়া যাবে না।’

অধ্যাপক আর্সলান বলেন, ‘ডেলটার সময় আমাদের দেরি হয়েছিল প্রস্তুতি নিতে। এবার যেন সেটা না হয়, সেদিকে সর্তক থাকতে হবে। কাগজে-কলমে পুরো পরিকল্পনা এখনই করে রাখতে হবে।

একই কথা বললেন কমিটির আরেক সদস্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে মাস্ক পরতে সবাইকে উদ্বুদ্ধ করার কাজটি আবার আগের মতো করতে হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে এই ভ্যারিয়েন্টে ভ্যাকসিনগুলো ফেইল করবে—এমন মন্তব্য করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘ভ্যাকসিনের কার্যকারিতা যদি কম হয়? আমাদের দেশেতো ভ্যাকসিনও পেয়েছে কম মানুষ। তাই মাস্কের ওপর জোর দিতে হবে। হাত ধোয়ার প্রতি জোর দিতে হবে। আগের স্বাস্থ্যবিধি পালনে মানুষকে বাধ্য করাতে কঠোরতা আনতে হবে।’

অধ্যাপক নজরুল আরও বলেন, ‘সবচেয়ে যেটা জরুরি—হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা করা। অনেক রোগী বাড়বে। আইসিইউ বেডও বাড়ানোর দিকে নজর দিতে হবে। কোনও ক্ষেত্রে যেন ঢিলেমি না হয় এবার। গতবার চিকিৎসায় অব্যবস্থাপনার যে চিত্র দেখেছি, সেটা যেন এবার দেখতে না হয়। নয় তো বড় বিপদ হবে দেশের মানুষের।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

28 November 2021

Omicron: করোনার 'ভয়ংকর' ধরন ঠেকাতে জাতীয় কমিটি যে পরামর্শ দিচ্ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV