নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স নিতে চায় মালদ্বীপ

Share
Share

বাংলাদেশ থেকে দক্ষ মানব সম্পদ বিশেষ করে ডাক্তার ও নার্স নিতে চায় মালদ্বীপ। একই সঙ্গে চিকিৎসা-শিক্ষাসহ বিশেষায়িত শিক্ষার বিষয়ে বাংলাদেশের সহায়তা চেয়েছে দেশটি।

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা ও মালের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত স্মারকের অধীনে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সভায় এসব আগ্রহের কথা জানায় মালদ্বীপ।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মালদ্বীপের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন ও আগামী দিনে চলমান এ সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয়। মালদ্বীপের পররাষ্ট্র সচিব এলডিসি থেকে স্নাতক হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, কানেক্টিভিটি, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, মৎস্য, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য কয়েকটি দ্বিপাক্ষিক উপকরণের সমাপ্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেয়। এছাড়া জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা এবং পর্যটনের ইস্যুতে দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো নিয়েও আলোচনা হয়।

মালদ্বীপের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে শুক্রবার দেশটিতে সফরে যান মাসুদ বিন মোমেন। তার সঙ্গে এ সফরে আট সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, রাষ্ট্রাচার প্রধান এম আমানুল হক প্রমুখ।

এর আগে, পররাষ্ট্র সচিব মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় দেশ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এলডিসি থেকে বাংলাদেশের স্নাতক এবং সাম্প্রতিক সময়ে হওয়া আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন মালদ্বীপের প্রতিমন্ত্রী।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...