নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আরও ১০ কোটি চীনা টিকা কিনছে সরকার

Share

চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি করোনার টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কেনা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে কেনা এসব টিকা আগামী অক্টোবর থেকে দেশে আসার কথা রয়েছে। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর এবং জেনেভার কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভ্যাক্সের ২০ শতাংশ বরাদ্দ অনুযায়ী বাংলাদেশের ৬ কোটি টিকা বিনা মূল্যে পাওয়ার কথা। এর মধ্যে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। চলতি মাসে আরও ৬০ লাখ টিকা আসার কথা রয়েছে।

কোভ্যাক্স বিনা মূল্যে টিকা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশকে বাণিজ্যিকভাবে টিকা কিনতে সমন্বয়কারীর ভূমিকাও পালন করে। এই বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে ১০ কোটি ৪০ লাখ টিকা কেনা হলে সব মিলিয়ে একই উৎস থেকে বাংলাদেশ সাড়ে ১৬ কোটি টিকা পাবে।

জানতে চাইলে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার সকালে বলেন, কোভ্যাক্স থেকে এ বছরের মধ্যে বাংলাদেশের উপহারের টিকা পাওয়ার কথা। আগামী বছরের জানুয়ারি থেকে কোভ্যাক্সের মাধ্যমে টিকা কেনার কথা ছিল। এখন সেই টিকা কোভ্যাক্সের মাধ্যমে আগেভাগে কেনা হচ্ছে। তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে কেনা টিকা অক্টোবর থেকে দেশে পৌঁছানো শুরু হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরও কোভ্যাক্সের মাধ্যমে টিকা কেনার বিষয়টি নিশ্চিত করেছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, বছরের শেষ প্রান্তিক থেকে ১০ কোটির বেশি টিকা দেশে আসার কথা রয়েছে। এই টিকা হবে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের।

দরিদ্র দেশগুলোতে টিকাদান নিশ্চিতের বৈশ্বিক জোট গ্যাভির ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, কোভ্যাক্স ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ১৯০ কোটি টিকা বিভিন্ন দেশে বিতরণ করতে চায়।

জেনেভার কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, কোভ্যাক্সের টিকা সংগ্রহের ৬০ শতাংশ উৎস ছিল ভারতের সেরাম ইনস্টিটিউট।

সেরাম থেকে না পেয়ে কোভ্যাক্স বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহে জোর দিয়েছে। এরই অংশ হিসেবে গত জুলাইয়ে গ্যাভি চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা কেনার জন্য আগাম ক্রয় চুক্তি করে। গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ বার্কলের বরাত দিয়ে ওয়েবসাইটে বলা হয়েছে, চীনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির ফলে কোভ্যাক্সের অংশীদারেরা খুব শিগগির টিকা হাতে পাবে।

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কোভ্যাক্সকে সাশ্রয়ী মূল্যে টিকা সরবরাহ নিশ্চিত করার একধরনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ যে টিকা কিনবে, তা স্বল্প মূল্যে পাওয়া যাবে।
অধ্যাপক মো. সায়েদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বিএসএমএমইউ

দেশে পৌঁছেছে ৪ কোটি টিকা
বিভিন্ন উৎস থেকে কেনা ও উপহার মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা এসেছে। গতকাল পর্যন্ত দেশে ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা।

দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য দুই ডোজ করে ২৬ কোটি টিকা লাগবে। এর মধ্যে কোভ্যাক্সের কাছ থেকে কেনা ও বিনা মূল্যে পাওয়া যাচ্ছে সাড়ে ১৬ কোটি টিকা। অবশিষ্ট সাড়ে ৯ কোটি টিকার মধ্যে চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। আর চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা তিন কোটি টিকার মধ্যে বাংলাদেশের পাওনা রয়েছে ২ কোটি ৩০ লাখ টিকা। এসব টিকার বাইরে ভারত ও চীনের কাছ থেকে বাংলাদেশ উপহার হিসাবে ৭০ লাখ টিকা পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের যে টিকা প্রয়োজন, তার চেয়ে বাড়তি এক কোটি টিকা নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ আগস্ট জাতীয় সংসদে বলেছিলেন, ওই দিন পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায়, তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আজ গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ
আজ মঙ্গলবার সাধারণ কেন্দ্রের বাইরে সারা দেশে সম্প্রসারিত আকারে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এক দিনে প্রায় ৩০ লাখ মানুষ টিকা পাবে।

৭ আগস্ট স্বাস্থ্য বিভাগ সম্প্রসারিত গণটিকাদান শুরু করেছিল। এই কর্মসূচি চলেছিল ১২ আগস্ট পর্যন্ত। ওই সময় নিয়মিত করোনা টিকা দেওয়ার পাশাপাশি দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে টিকা দেওয়া হয়েছিল। আজও ওই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজও চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে।

বিকল্প উৎসে জোর
শুরুতে বাংলাদেশ করোনা মহামারি মোকাবিলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকার ওপর নির্ভর করেছিল। গত বছরের নভেম্বরে সেরাম থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি তিন কোটি ডোজ টিকা কিনতে বেক্সিমকো ফার্মাকে যুক্ত করে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। সেরাম দুই দফায় ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায়। ভারতে করোনা সংক্রমণের মারাত্মক অবনতি ঘটায় টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে ফেব্রুয়ারিতে চালু হওয়া বাংলাদেশের গণটিকাদান কর্মসূচি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের লক্ষ্যে এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতে যথাক্রমে রাশিয়ার স্পুতনিক-ভি এবং চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। জুন ও আগস্টে চীনের সিনোফার্মার সঙ্গে দুই দফায় টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। এ ছাড়া দেশে যৌথ টিকা উৎপাদনের জন্য বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্‌টাকে যুক্ত করে সিনোফার্ম ও বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিও সই হয়েছে।

বাংলাদেশের টিকা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান মো. সায়েদুর রহমান বলেন, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কোভ্যাক্সকে সাশ্রয়ী মূল্যে টিকা সরবরাহ নিশ্চিত করার একধরনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ যে টিকা কিনবে, তা স্বল্প মূল্যে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

07 September 2021

আরও ১০ কোটি চীনা টিকা কিনছে সরকার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV