ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে টিকার সুরক্ষাও কমছে: সিডিসি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)
Share

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট বাড়ার পর টিকা আর আর আগের মত সুরক্ষা দিতে পারছে না, এমন তথ্যই উঠে এসেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষণায়। তবে টিকা পাওয়া কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে, তাদের অসুস্থতা হাসপাতালে যাওয়ার মত গুরুতর পর্যায়ে যাচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। ডোজ নেওয়ার বহু সপ্তাহ পরও গুরুতর অসুস্থতা এড়াতে কার্যকারিতা দেখাচ্ছে কোভিড টিকা।

বুধবার সিডিসির মরবিডিটি অ্যান্ড মরটালিটি ইউকলি রিপোর্টে তিনটি গবেষণার এ সমন্বিত ফলাফল তুলে ধরা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

পত্রিকাটি লিখেছে, শুধু টিকা দিয়ে যে মহামারী থেকে মুক্ত হওয়া যাবে না, সেই ধারণাকেই আরও পোক্ত করল সিডিসির এই গবেষণা।

নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট এবং অ্যালবানি স্কুল অব পাবলিক হেলথ এর গবেষকরা তাদের গবেষণাপত্রে বলেছেন, মাস্ক ব্যবহার এবং অন্যান্য কোভিড স্বাস্থ্যবিধিগুলোকেও টিকাকেন্দ্রিক পরিকল্পনার সঙ্গে পুরোপুরি যুক্ত করে নিতে হবে।

যারা ইতোমধ্যে ফাইজার-বায়েএনটেক বা মডার্নার কোভিড টিকার দুটি ডোজ ইতোমধ্যে নিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে তাদের বুস্টার ডোজ দেওয়ার এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ঘোষণা করেছে।

সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি বুধবার হোয়াইট হাউজের কোভিড ব্রিফিংয়ে বলেন, জুলাই ও অগাস্টের শুরুর তথ্য বিশ্লেষণ করে তিনটি বিষয় তাদের কাছে এখন স্পষ্ট।

প্রথমত, টিকা নেওয়ার পর করোনাভাইরাসের বিরুদ্ধে যে সুরক্ষা ব্যবস্থা শরীরে তৈরি হয়, সময়ের সঙ্গে সঙ্গে তা দুর্বল হতে থাকে। দ্বিতীয়ত, টিকা দেওয়ার ফলে কোভিডের অসুস্থতা গুরুতর হয়ে ওঠা কার্যকরভাবে ঠেকিয়ে দেওয়া যাচ্ছে, যার হার তুলনামূলকভাবে বেশ ভালো। আর তৃতীয়ত, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকার কার্যকারিতা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে চালানো গবেষণায় দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ফাইজারের টিকার কার্যকারিতা নেমে এসেছে ৪২ শতাংশে। আর মডার্নার টিকা ৭৬ শতাংশ ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে। অথচ করোনাভাইরাসের আদি ধরনটির বিরুদ্ধে এ দুই টিকার কার্যকারিতা ছিল ৯০ শতাংশের বেশি।

ইউনিভার্সিটি অব টরন্টোর ডালা লানা স্কুল অব পাবলিক হেলথের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ মারিয়া সুন্দরম বলেন, টিকা এখনও খুবই খুবই উপকারী। তবে কোভিড প্রতিরোধে টিকাই শেষ কথা নয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

18 August 2021

ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে টিকার সুরক্ষাও কমছে: সিডিসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV