করোনাভাইরাসের ডেলটা ধরন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ

Share

শিশুদের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ, জটিলতা ও মৃত্যু কম হলেও তারা কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। আর শিশুদের জন্য মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম নামে এক বিশেষ ধরনের মারাত্মক জটিলতা হতে পারে। এতে শিশুর লিভারসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে আক্রান্ত হয় এবং সময়মতো ব্যবস্থা না নিলে শিশু মৃত্যুঝুঁকিতে পড়তে পারে। এ ছাড়া যেসব শিশু আগে থেকেই অন্যান্য আনুষঙ্গিক অসুস্থতা, যেমন স্থূলতা, ডায়াবেটিস, হাঁপানি বা ফুসফুসের সমস্যা, ক্যানসার, হার্টের জন্মগত ত্রুটি, কিডনির সমস্যা, শরীরের রোগ প্রতিরোধব্যবস্থায় ঘাটতি ইত্যাদিতে ভুগছে, তাদের করোনা হলে রোগের জটিলতা বা মৃত্যুঝুঁকি অনেক গুণ বেড়ে যেতে পারে। এক বছরের কম বয়সী শিশুরাও কিন্তু মারাত্মক ঝুঁকিতে।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এখন ডেলটা ধরন সংক্রমণ ছড়াচ্ছে বেশি। এই ধরনের বিস্তার, আক্রমণের তীব্রতা, ফুসফুসের সংক্রমণের মাত্রা ও জটিলতা আগের ধরনগুলোকে বহুলাংশে ছাড়িয়ে গেছে। শিশুরা যেহেতু এখনো করোনা টিকার আওতার বাইরে, তাই তাদের এ ধরনে সংক্রমণঝুঁকি নিয়ে সতর্ক থাকা জরুরি।

দেশে বিধিনিষেধ শিথিল হওয়ায় শিশুদের নিয়ে গাদাগাদি করে মানুষের চলাচল, ভ্রমণ, শপিং মল বা রেস্তোরাঁয় যাওয়ার প্রবণতা বেড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে বাড়বে সংক্রমণঝুঁকিও। মনে রাখতে হবে, ডেলটা ধরনের কারণে বড়দের পাশাপাশি ছোটদেরও সব রকম স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত বিরতিতে হাত ধোয়া, কনুইয়ের ভাঁজে হাঁচি-কাশি দেওয়া মেনে চলতেই হবে। শিশুদেরও অতি দ্রুত করোনা টিকার আওতায় আনতে হবে। যতই সমুদ্রসৈকত, রিসোর্ট বা শপিংয়ে যেতে ইচ্ছা করুক না কেন, মাথায় রাখতেই হবে, এতে শিশুসহ আপনারা সবাই ডেলটা ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, বিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগ, বারডেম হাসপাতাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

15 August 2021

করোনাভাইরাসের ডেলটা ধরন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV