করোনা চিকিৎসায় বিএসএমএমইউতে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধন

Share

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৭ আগস্ট) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে মন্ত্রী এ হাসপাতালের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার থেকেই নতুন এই ফিল্ড হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু করা হবে। অন্য হাসপাতাল ছেড়ে আসা রোগীদের এখানে ভর্তি নেয়া হবে না। তবে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ রেফার্ড করলে সেই রোগী ভর্তি করা হবে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব হাসপাতালে করোনা ইউনিটের শয্যা বাড়ানোর নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যমন্ত্রী এ ফিল্ড হাসপাতালের উদ্বোধন করলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, আজ থেকেই এ হাসপাতালে রোগী ভর্তি এবং চিকিৎসা দেয়া হবে। তবে শুধুমাত্র নতুন এবং জটিল রোগীদেরই এখানে চিকিৎসা দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

মাত্র ২০ দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের কার্যক্রম সম্পন্ন করা হয়। ফিল্ড হাসপাতালটিতে প্রাথমিক পর্যায়ে ৩৫৭ শয্যা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এই হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

07 August 2021

করোনা চিকিৎসায় বিএসএমএমইউতে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV