Home নির্বাচিত আগস্টের ১০ দিনেই জুলাইয়ের চেয়ে বেশি ডেঙ্গু রোগী
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আগস্টের ১০ দিনেই জুলাইয়ের চেয়ে বেশি ডেঙ্গু রোগী

Share
Share

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকার বাইরে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে অগাস্টের প্রথম ১০ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ২৫ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে আসেন।

এনিয়ে অগাস্টের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৩৪ জন, যা জুলাইয়ের সারা মাসের চেয়ে বেশি। গত জুলাইয়ে এ মৌসুমে এক মাসে সর্বাধিক ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৪১ জন আর অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি হয়েছেন ৬৬ জন।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) ২২৬ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার আগে সোমবার (৯ আগস্ট) ২১০ জন, রোববার ২২৪, শনিবার ২০৪, শুক্রবার ২১৪ ও বৃহস্পতিবার ২১৮ জন হাসপাতালে ভর্তি হন। গত ২ আগস্ট দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১১ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৫ হাজার ১৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদফতর।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...