নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

প্রতিবন্ধিতা নিয়ে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ

Share
Share

প্রতিবন্ধিতা বিষয়ে নেতিবাচক, কুরুচিপূর্ণ এবং কুসংস্কারাচ্ছন্ন প্রচার প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ’ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চাইল্ড ফাউন্ডেশন ও এনডিডি ট্রাস্ট। আজ সোমবার দুপুরে অনলাইনে এর আয়োজন করা হয়। সেখানে তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

সেখানে উপস্থিত ছিলেন চাইল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহরীন আমান, কো-ফাউন্ডার এবং সেক্ৰেটারি আনোয়ারা আনা আমান, এনডিডি ট্রাস্টের চেয়ারম্যান গোলাম রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) আনোয়ার উল্লাহ, পরিচালক সালমা বেগম, ব্যারিস্টার সাহেদুল আযম, মারুফা হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারের চেয়ারম্যান তাউহিদা জাহান।

https://www.facebook.com/863934513804304/videos/577444809918809

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ঈদে প্রচারিত একটি নাটকের গল্পে চরম অসত্য, নেতিবাচক অপপ্রচার, কুসংস্কার এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পরিবারকে আঘাত করে যে গল্প সাধারণ মানুষের সামনে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তা অতি দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় হওয়া উচিৎ বলে আমরা মনে করি।

প্রতিনিয়ত সমাজে যে সকল বহুবিধ কুসংস্কার ও অপঃপ্রচার এর প্রচলন রয়েছে, তা নিরসনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অবিরাম কাজ করে চলেছে। এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের মিডিয়াতে কর্মরত ব্যক্তিবর্গ, যাদের একটি নৈতিক দায়িত্ব এইসকল অপঃপ্রচার নিরসনে সক্রিয় ভমিকা পালন করা। এমতবস্থায় এমন একটি বিভ্রান্তিকর নাটকের প্রচার আমাদের দীর্ঘদিনের প্রয়াসকে অনেক পিছিয়ে এনেছে।

চাইল্ড ফাউন্ডেশন বিশ্বাস করে, সাধারণ মানুষও এই ভুল, কুসংস্কার এবং মিথ্যা গল্প সংবলিত নাটক দেখা থেকে বিরত থাকবে এবং এসব পরিবেশনাকে শক্ত হাতে প্রত্যাখ্যান করবে। আরও আমরা আশা করি আমাদের সাংবাদিক ও মিডিয়ার ভাইয়েরা এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণে আমাদের সর্বদা সাহায্য করবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১০ আগস্ট ২০২১

প্রতিবন্ধিতা নিয়ে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV