নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

২৪ ঘন্টায় করোনায় ২৩১ মৃত্যু, শনাক্ত ১৪ হাজারের বেশি

Share
Share

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় আজ করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২৩১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৩ জন বেশি মারা গেছেন। গতকাল ২১৮ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৯ ও নারী ৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৬ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন, ৬৭ দশমিক ৬১ শতাংশ এবং নারী ৬ হাজার ৭৭৪ জন, ৩২ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৯ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৮ জন সরকারি, ৪৯ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৫২৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩০ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৪৭৫ জন বেশি আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৭ শতাংশ কম।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ২১ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০২ জন। ঢাকায় শনাক্তের হার ২৯ দশমিক ১৯ শতাংশ। গতকাল এই জেলায় ৮ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। যা ৩০ দশমিক ০৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন। গতকাল ৪০ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৪ হাজার ১৭ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৬ দশমিক ২৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৮ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩০ হাজার ৯৭৬ জনের। গতকালের চেয়ে আজ ১৭ হাজার ৫০৫ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩০ হাজার ৯৮০ জনের। গতকালের চেয়ে আজ ১৮ হাজার ৫৪৯ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...