স্বাস্থ্য সংবাদ

হেপাটাইটিসে নারীদের তুলনায় পুরুষের আক্রান্তের হার দ্বিগুণ

Share

দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত প্রায় ১ কোটি মানুষ। ঘনবসতি এবং ভাইরাস ছড়ানোর উৎসগুলো বেশি বলে শহরে বসবাসকারী মানুষদের মধ্যেই এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আর নারীর চেয়ে পুরুষের আক্রান্তের হার দ্বিগুণ

বর্তমান সময়ে দেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে হেপাটাইটিস ভাইরাসের বি ও সি ধরনে আক্রান্ত হতেই বেশি দেখা যায়। জানা গেছে, হেপাটাইটিস বি রোগে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্তের হার দ্বিগুণ।

২৮ জুলাই ছিলো বিশ্ব হেপাটাইটিস দিবস। “হেপাটাইটিস নিয়ে অপেক্ষা নয়” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। এ দিবসকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলোর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হেপাটাইটিস নিয়ে কাজ করা দেশের অলাভজনক প্রতিষ্ঠান হেপাটোলজি সোসাইটির বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, বর্তমানে দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত রোগী প্রায় ১ কোটি। প্রায় ৫৭ লাখ পুরুষ ও ২৮ লাখ নারী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকদের মতে, ঘনবসতি এবং ভাইরাস ছড়ানোর উৎসগুলো বেশি বলে শহরে বসবাসকারী মানুষদের মধ্যেই এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ৬০% ব্যক্তির বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে যারা বিভিন্ন অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন, তারাই বেশিরভাগ এতে আক্রান্ত হয়েছেন।

তবে হেপাটাইটিস বি বা সি ভাইরাসের কারণে দেশের কত মানুষ মারা যায়, সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিনুল আলমের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ২০০৫ সালের দিকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকাদান শুরু হয়। এর আগে যাদের জন্ম, তাদের মধ্যে আক্রান্তের হার বেশি। যার ফলে এখনকার তরুণ এবং যুবকদের মধ্যে বি ভাইরাসের সংক্রমণ বেশি।

তবে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের বিপদের মাত্রা জানিয়ে তিনি বলেন, “বেশিরভাগ মানুষ এটার (হেপাটাইটাইটিস বি) বাহক। এদের শুধু ফলোআপ চিকিৎসায় রাখলেই হয়। আর যারা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, তাদের চিকিৎসা না দিলে লিভার ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। আর হেপাটাইটিস সি হলে চিকিৎসা নিতেই হবে।”

 

 

 

 

তিনি আরও জানান, দেশে যেসব সরঞ্জাম ব্যবহার হয়, তা বারবার ব্যবহার এবং সঠিকভাবে জীবাণুমুক্ত করতে না পারার ফলে সংক্রমণ ছড়ায়। সাধারণ মানুষের মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ০.৫% এর বেশি হবে।

তবে বিশেষজ্ঞরা জানান, পূর্বের তুলনায় দেশে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ কমেছে।

বিএসএমএমইউইয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, “টিকাদানের কারণে দেশে ৫ বছর বয়সীদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ১% এর নিচে নেমে এসেছে। যা বড়দের মধ্যে ০.৫%।” শাহিনুল আলমও এ ব্যাপারে একমত পোষণ করে জানান, শিশুদের প্রায় ৯৫% টিকার আওতায় আছে। এ ভাইরাস বেশির ভাগ ক্ষেত্রে শিশুকালে মায়ের কাছ থেকে আসে।

সংক্রমণ শহরে বেশি হওয়ার কারণ প্রসঙ্গে ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “রক্ত দেওয়া, চিকিৎসার কারণে হাসপাতালমুখী বেশি হওয়া, ইনজেকশন নেওয়া ও মাদকাসক্তের পরিমাণও বেশি। ঝুঁকিপূর্ণ স্থানে চলাচল বেশি করায় কর্মক্ষম ও যুবক-তরুণদের মধ্যে সংক্রমণের হার বেশি।”

তিনি আরও জানান, বাংলাদেশের হেপাটাইটিস বি ও সি ভাইরাসে সংক্রমিত ৯০% ব্যাক্তিই তাদের শরীরে ভাইরাস দুটির অস্তিত্ব সম্পর্কে সচেতন অজ্ঞ। নিজেদের অজান্তেই তারা অন্যকে সংক্রমিত করেন। হেপাটাইটিস বি ও সি ভাইরাস নীরবে যকৃতকে ধ্বংস করে দেয়। যার ফলে লিভার সিরোসিস, লিভারের ক্যানসার ও শেষ পর্যন্ত লিভারকে অকার্যকর করে দেয়। বিশ্বে ভাইরাল হেপাটাইটিস হচ্ছে মৃত্যুর ১০ম এবং লিভার ক্যানসার ৩য় কারণ।

অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতিবছর ২১ হাজার মানুষ যকৃতের অসুখের কারণে মারা যায়।”

শাহিনুল আলম জানান, করোনাভাইরাসের মধ্যে অন্যান্য টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে। ফলে হেপাটাইটিসের চিকিৎসাও বর্তমানে কিছুটা শিথিল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

29 July 2021

হেপাটাইটিসে নারীদের তুলনায় পুরুষের আক্রান্তের হার দ্বিগুণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV