নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ঝুঁকিতে থাকা শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন ইসরায়েলের

Share

৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। শুধু চরম স্বাস্থ্যঝুঁকিতে থাকা শিশুরাই এই টিকা পাবে। গত মাসে ১২ থেকে ১৬ বছরের শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দেয় ইসরায়েল। গতকাল বুধবার ইসরায়েলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

করোনাভাইরাসের কারণে যেসব শিশু ‘মারাত্মক অসুস্থতা বা মৃত্যুর’ ঝুঁকিতে রয়েছে, তাদের টিকা দেওয়ার জন্য সবুজ সংকেত দেয় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে জানান, এটি এক বিশেষ অনুমোদন। প্রতিটি শিশুকে টিকা দেওয়ার পর তা আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার কোন কোন স্বাস্থ্যগত জটিলতার কারণে শিশুদের টিকা দেওয়া হবে, তার একটি তালিকা প্রকাশ করে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসের জটিলতায় ভোগা শিশুদের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, সিকল সেল অ্যানামিয়া, পালমোনারি হাইপারটেনশন ও স্থূলতায় আক্রান্ত শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানানো হয়। তালিকায় থাকা শিশুদের ফাইজার-বায়োএনটেকের টিকার শূন্য দশমিক ১ মিলিমিটার ডোজ দেওয়া হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের প্রতি ডোজে এর তিন গুণ পরিমাণ টিকা দেওয়া হয়ে থাকে।

চলতি বছরের জুনে ইসরায়েল থেকে তুলে নেওয়া হয় সংক্রমণ রোধে জারি করা অনেক বিধিনিষেধ। এর কিছুদিন পরেই আবার সংক্রমণের হার বাড়তির দিকে যায়। ফলে জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার নির্দেশনা পুনরায় জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিরিয়ে আনা হয় ‘হেলথ পাস’ কর্মসূচি। এর আওতায় কোনো অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশ নিতে পারবে না। এর বেশি মানুষের সমাগম করতে হলে তাঁদের অবশ্যই টিকা নেওয়া হতে হবে, অথবা করোনা টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। পাশাপাশি এমন জনসমাবেশে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদেরও নিরাপদ হিসেবে ধরা হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 July 2021

ঝুঁকিতে থাকা শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন ইসরায়েলের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV