বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

Share

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে হেপাটাইটিস নির্মূল বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হলেন দেশের শীর্ষস্থানীয় হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। অধ্যাপক ডা. মামুন নিজেই স্বাস্থ্য টিভিকে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং লিভার বাংলাদেশের স্টাডি ফর ফোরামের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২২ মে) মেইল করে আমাকে এ বিষয়ে জানায়। প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমি কাজ করবো। পরে সময় আরও বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার হেপাটাইটিস সর্ম্পকিত স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপে (এসটিএজি) ১১ জন সদস্য তারা নির্বাচিত করেছে। বাংলাদেশ থেকে আমি একা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে হেপাটাইটিস বি ও সি নির্মূলের জন্য সমন্বিত পদক্ষেপ মাত্র শুরু হয়েছে। যেহেতু এসব অঞ্চলে রোগী অনেক বেশি তাই হেপাটাইটিস বি ও সি বিষয়ে কী করে কাজ করা যায়, কী করে ২০৩০ সালের মধ্যে এটা নির্মূল করা যায় সে বিষয়ে সরকারকে ইনপুট দেওয়া এবং গাইড করার কাজ করবে এ প্যানেল।

ডা. মামুন বলেন, আগামী জুনে এ নিয়ে প্রথম মিটিং হবে এবং তারা সেখানে দায়িত্ব ভাগ করে দেবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

23 May 2021

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেলে ডা. মামুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV