নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. হাফিজের সহায়তায় মডার্নার টিকা পেল বাংলাদেশ

Share

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিকিৎসক অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান দম্পতির সহায়তায় বাংলাদেশে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠানো সম্ভব হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় যখন দুশ্চিন্তায় ভুগছিলেন প্রবাসী বাংলাদেশিরা, ঠিক তখনই নিজ দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করতে সহযোগিতা করছেন ডা. চৌধুরী হাফিজ আহসান ও তার স্ত্রী ডা. সেলিনা পারভীন।

হাফিজ আহসান ঢাকা মেডিকেল কলেজের কে-৩৭ ব্যাচের ছাত্র ছিলেন। যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিওলোজি বিভাগের একজন অধ্যাপক। হাফিজ ও তার স্ত্রী ডা. সেলিনা পারভীন যুক্তরাষ্ট্রের নেভাডার সিনেটর কর্টেজ মাস্তোর সহায়তায় বাংলাদেশের জন্য এরই মধ্যে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠাতে সহযোগিতা করেছেন। আরও ৩০ লাখ ডোজ টিকা পাঠাতে কাজ করে যাচ্ছেন।

অধ্যাপক হাফিজ আহসান জানান, দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর আহ্বানে টিকা পাঠাতে ভূমিকা রাখতে পেরে আমরা প্রবাসী বাংলাদেশিরা নিজেদের গর্বিত বোধ করছি। সেই সঙ্গে দেশের যেকোনো ভালো কাজে নিজেকে জড়িত রাখতে আমরা বদ্ধ পরিকর।

শুধু তাই নয়, করোনা মহামারিতে বিভিন্ন সময় বাংলাদেশি চিকিৎসকদের জুম মিটিং ও সেমিনারের মাধ্যমে পরামর্শও দিয়ে যাচ্ছেন। ঢাকা মেডিকেলে সাবেক ছাত্র অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মাসুদসহ আরও অনেকে সহায়তা করছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

20 July 2021

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. হাফিজের সহায়তায় মডার্নার টিকা পেল বাংলাদেশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV