নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

রাজধানীর বর্জ্য অপসারণে কাজ করবে সাড়ে ২১ হাজার কর্মী

Share

আগামীকাল (২১ জুলাই, ২০২১) বুধবার সারা দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীবাসীর দেওয়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে রাজধানীতে এবার ২১ হাজার ৫০০ কর্মীকে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকায় ১১ হাজার ৫০৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি এলাকায় থাকবেন প্রায় ১০ হাজার কর্মী। ৮৬৮টি গাড়িতে করে এসব বর্জ্য অপসারণ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঈদুল আজহার দিন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত করপোরেশনের আওতাধীন এলাকা ও পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করতে ১০টি দল গঠন করা হয়েছে। গত বছরের মতো এবারও মানুষের বাসাবাড়ি থেকে যথাসময়ে বর্জ্য অপসারণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

মুখপাত্র আরও বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সংস্থার প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে এক হাজার এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দেড় হাজার পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হয়েছে। বর্জ্য সম্পর্কিত তথ্য জানাতে একটি হটলাইন নম্বর (০১৭০৯৯০০৮৮) চালু করা হয়েছে।

অপরদিকে ঢাকা উত্তর সিটিতে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বাসিন্দারা যাতে যত্রতত্র বর্জ্য না ফেলে এজন্য সাড়ে ছয় লাখ ব্যাগ বিতরণ করা হবে। এবার ৩০৭টি জায়গায় পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, জবাই করা কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে নিজস্ব বর্জ্যবাহী ট্রাক, ভারী যন্ত্রপাতি, ওয়াটার বাউজারের (পানি ছিটানোর গাড়ি) পাশাপাশি আউটসোর্সিং থেকে অতিরিক্ত গাড়ি রাখা হয়েছে।

বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ২২ সদস্যবিশিষ্ট একটি তদারকি দল গঠন করা হয়েছে। এ ছাড়া দুর্গন্ধ প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানো হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন আরও জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখতে সড়ক ও পাড়া-মহল্লায় প্রায় ৫০ টন ব্লিচিং পাউডার এবং পাঁচ হাজার ২৫ লিটার তরল জীবাণুনাশক ছিটানো হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, তারা ৩০ টন ব্লিচিং পাউডার এবং এক হাজার ৮০০ লিটার জীবাণুনাশক ছিটাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

20 July 2021

রাজধানীর বর্জ্য অপসারণে কাজ করবে সাড়ে ২১ হাজার কর্মী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV