নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনায় সর্বোচ্চ একদিনে ১৫৩ জনের মৃত্যুর রেকর্ড

Share
Share

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৮৩তম দিনে গত ২৪ ঘন্টায় (৪ জুলাই, ২০২১) এ যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৯৬ ও নারী ৫৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। গত ২৬ জুন দেশে মৃত্যু ১৪ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ১৪ হাজার ৫৩ জন। মাত্র ৮ দিনে এই সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

১ জুলাই সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৪৩ জন মারা যায়। গতকাল ১৩৪ জন, আগের দিন ১৩২ জন, ২৭ জুন ১১৯ জন, ৩০ জুন ১১৫, ২৯ জুন ১১২ জন এবং ২৮ জুন মারা যান ১০৪ জন। এভাবে প্রতিদিনই দেশে মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ৬৫ জন মানুষের প্রাণহানী ঘটেছে। এদের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন (৭০.৮৭ শতাংশ) এবং নারী ৪ হাজার ৩৮৯ জন (২৯.১৩ শতাংশ)।

গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৫ জন এবং ষাটোর্ধ বয়সী ৭০ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছেন। এদের মধ্যে ১১৯ জন সরকারি, ২২ জন বেসরকারি হাসপাতালে, ৯ জন বাসায় মারা গেছেন এবং মৃতাবস্থ্ায় হাসপাতালে আনা হয়েছে ৩ জনকে।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৬৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ২১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৪৭ জন বেশি শনাক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৩৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৪৩ জন। ঢাকায় শনাক্তের হার ২২ দশমিক ৬৮ শতাংশ। গতকাল ১০ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৪ জন, ২৮ দশমিক ১৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২ জন, গতকাল মারা যায় ১৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৪৪ হাজার ৯১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৪ দশমিক ০৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৭৭৭ জন। গতকালে চেয়ে আজ ৯২১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৮ দশমিক ৫৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৭০৩ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ৬১২টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৮৭৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২২ হাজার ৬৮৭ জনের। গতকালের চেয়ে আজ ৭ হাজার ১৯২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৪ জুলাই ২০২১

করোনায় সর্বোচ্চ একদিনে ১৫৩ জনের মৃত্যুর রেকর্ড

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV