নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

করোনায় মৃত্যু ১১৫ ও নতুন আক্রান্ত ৮,৮২২ জন

Share
Coronavirus COVID-19 medical test vaccine research and development concept. Scientist in laboratory study and analyze scientific sample of Coronavirus antibody to produce drug treatment for COVID-19.
Share

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (৩০ জুন, ২০২১) মারা গেছেন ১১৫ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭২ ও নারী ৪৩ জন। দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৫ জন, ৭১ দশমিক ১৯ শতাংশ এবং নারী ৪ হাজার ১৭৮ জন, ২৮ দশমিক ৮১ শতাংশ।

গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। গতকাল ১১২ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৪ হাজার ৫০৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৫ জন এবং ষাটোর্ধ ৫৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৩ জন করে, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। এদের মধ্যে ৮৭ জন সরকারি, ১৯ জন বেসরকারি হাসপাতালে এবং ৯ জন বাসায় মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১ হাজার ১৫৬ জন বেশি আক্রান্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ১৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৫৯ জন। ঢাকায় আজ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ। গতকাল ১৩ হাজার ১৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৬ লাখ ৮ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ২৭ জন। গতকালে চেয়ে আজ ৫২৩ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ৭৫ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৭ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৮৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩২ হাজার ৬৫৯ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৪২৭টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ১০৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩১ হাজার ৯৮২ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ১২৩টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...