নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছে, আজ মৃত্যু ৭৭ জন

Share

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৭৫তম দিনে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আজ থেকে ১৫ দিন আগে ১১ জুন মৃত্যু ১৩ হাজার ছাড়ায়। ওইদিন মৃত্যুবরণ করেছিল ৪৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৭৭ জন।

এদিকে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। মৃতদের মধ্যে পুরুষ ৪৮ ও নারী ২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গতকালের চেয়ে আজ ৩১ জন কম মারা গেছেন। গতকাল ১০৮ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৪ হাজার ৫৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ১১ জুন থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৭ জন এবং ষাটোর্ধ বয়সী ৩৮ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১৯ জন, রংপুর ও সিলেট বিভাগে ৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৬৫ জন সরকারি, ৭ জন বেসরকারি হাসপাতালে, ৪ জন বাসায় এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ, শনাক্ত বেড়েছে ৪৯ দশমিক ১৫ শতাংশ, সুস্থতা বেড়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৪৮ দশমিক ৬১ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৮৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ দশমিক ২২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৭ হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৮ জন। গতকাল ১১ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৪ লাখ ৮২ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ ।

এদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।

গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৭৭৬ জন। গতকালে চেয়ে আজ ৫১৯ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৭৬ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৮ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৮৪৪ জনের।
আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৮ হাজার ২৪৭ জনের। গতকালের চেয়ে আজ ৮ হাজার ৪০৩টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৬২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৬৫৩ জনের। গতকালের চেয়ে আজ ৮ হাজার ৩৯১টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

26 June 2021

দেশে করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছে, আজ মৃত্যু ৭৭ জন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV