প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দেশে প্রথমবারের মতো ২-৩ ইঞ্চি ছিদ্র করে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন

Share
Share

দেশে প্রথমবারের মতো মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে MICS পদ্ধতিতে হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পন্ন করেছেন একদল তরুণ চিকিৎসক। গত মঙ্গলবার (২৫ মে) হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী এক নারীর দেহে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামের অধীনে এই সফল অস্ত্রোপচার করা হয়।

এই অপারেশনে প্রায় ৮-১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং ৪-৫ ঘণ্টায় তা সফলতার সাথে শেষ হয়। এই ডাবল ভাল্ব অপারেশন হার্টের অত্যন্ত জটিল অপারেশন এবং এই MICS পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ভাল্ব প্রতিস্থাপন সারা বিশ্বেই অত্যন্ত বিরল।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় উন্নতির ধারাবাহিকতায় যোগ হচ্ছে নতুন অর্জন। বিশ্বের খুব অল্প দেশেই এভাবে এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন করা হয়। হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাপনায় এটি একটি অনন্য মাইলফলক।

উল্লেখ্য, দেশের কোনো সরকারি হাসপাতালে প্রথমবারের মতো বুক না কেটে সফলভাবে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছিলেন চিকিৎসকরা।মিনিম্যালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) পদ্ধতিতে সেই অস্ত্রোপচারটি করা হয়েছিল গত বছরের ২৫ আগস্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ডা. আশরাফুল হক সিয়াম ছিলেন দেশের এই পদ্ধতি প্রয়োগ করে প্রথম কোনো অস্ত্রোপচারের নেতৃত্বে। ৯ মাস পর এবার তারই নেতৃত্বে একই হাসপাতালে এমআইসিএস পদ্ধতিতে একজন রোগীর হৃদযন্ত্রের দুইটি ভালভ-ই প্রতিস্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে বুকের দুই থেকে তিন ইঞ্চি স্থান ফুটো করে ভালভ প্রতিস্থাপনের অস্ত্রোপচারটি করা হয়েছে।

গত ২৫ মে হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী এক নারীর দেহে দেশে প্রথম বারের মতো দুই থেকে তিন ইঞ্চি ফুটো করে MICS পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন করেন ডা. আশরাফুল হক সিয়ামের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা সময় এই অস্ত্রোপচার চলে।


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সিয়ামের নেতৃত্বে এই অস্ত্রোপচারে অন্য সদস্যদের মধ্যে ছিলেন অ্যানেসথেসিস্ট অধ্যাপক ডা. শাহনাজ, সহকারী অধ্যাপক ডা. সালাম, সহকারী অধ্যাপক ডা. রোমেনা রহমান, ডা. আসিফ আহসান চৌধুরী, ডা, ইমরান ডা. মঞ্জুর, ডা. ওয়াহিদা ডা. সায়েম, ডা. রুবাইয়াত, ডা. সৌরভ ও ডা. তানভীর হোসাইন।

ডা. আশরাফুল হক সিয়াম বলেন, ‘ডাবল ভালভ অপারেশন হার্টের অত্যন্ত জটিল একটা অপারেশন। MICS পদ্ধতিতে মাত্র দুই থেকে তিন ইঞ্চি ফুটো করে ভালভ প্রতিস্থাপন সারাবিশ্বেই অত্যন্ত বিরল। সারাবিশ্বের হাতেগোনা কয়েকটি হাসপাতালে এ ধরনের আধুনিক পদ্ধতিতে অপারেশন হয়ে থাকে। আমরাও সেই মাইলস্টোনে পা দিতে পেরেছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি।’

এখন আর বিদেশে নয়, বিদেশিরাই আমাদের দেশে হার্টের চিকিৎসা নিতে আসবে ইনশাআল্লাহ— এমন আশাবাদ জানান ডা. সিয়াম।

কার্ডিয়াক সার্জনস সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘আমি দেশের কার্ডিয়াক সার্জনদের প্রথম ব্যাচের ছাত্র। ১৯৮৫ সাল থেকে ১৯৯০-এর দিকে এই হৃদরোগ ইনস্টিটিউট ছিল একমাত্র প্রতিষ্ঠান, যেখানে কার্ডিয়াক সার্জারি হতো। তখন কিন্তু তেমন বাইপাস হতো না। সেই পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশে অনেক এগিয়ে গেছে। আমাদের এখানে এখন অনেক ধরনের অপারেশন হয়।’

তিনি বলেন, ‘হার্ট সার্জারি কিন্তু অনেক টেকনিক্যাল একটা বিষয়। তার মধ্যে MICS আরও অনেক টেকনিক্যাল সার্জারি। এটা পৃথিবীর খুব বেশি দেশে হয় না। কিছু দেশের কয়েকটা কেন্দ্রে হয়। আমাদের দেশে এটা হচ্ছে এখন।’

দেশে প্রথমবারের মতো ছিদ্র করে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন

তিনি আরও বলেন, ‘ডাবল ভালভ প্রতিস্থাপন একটি বড় ও ঝুঁকিপূর্ণ অপারেশন। সেটা MICS পদ্ধতিতে বাংলাদেশে প্রথমবারের মতন হলো। যেহেতু এটা শুরু হয়েছে আশা করি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব। আর এই শুরুটা করার জন্য ডা. সিয়ামকে জানাই অভিনন্দন। এটা একটা মাইলফলক হয়ে থাকবে হৃদরোগের চিকিৎসায়।’

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক মীর জামালউদ্দিন বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এই ধরনের কসমেটিক সার্জারি শুরু করতে পেরেছি। এই পদ্ধতিতে অপারেশনের সুবিধা হলো রোগীর রক্তক্ষরণ কম হয়, ব্যথাও কম অনুভব হয়।

তিনি বলেন, ‘আমরা আমাদের সেবা দেওয়ার পরিধি আরও বাড়াচ্ছি। বর্তমানে আমাদের এখানে যেভাবে সেবা দেওয়া হচ্ছে তার পরিধি আরও বাড়বে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের এখানে ১ হাজার ২৫০ শয্যায় উন্নীত হয়েছে যার মধ্যে ৭৫০ শয্যায় এরইমধ্যে সেবা দেওয়া শুরু হয়েছে। বাকিগুলোও এক থেকে দুই মাসের মধ্যে চালু হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন ধরনের সার্জারি চলছে। MICS পদ্ধতিতে আমাদের তরুণ সার্জনরা এখানে খুব সূক্ষ্ম একটি ছিদ্রের মাধ্যমে বড় আকারের অপারেশনও করে ফেলছে। এটি আমাদের জন্য একটি বিশাল অর্জন। এই প্রথমবারের মতন এমন অত্যাধুনিক পদ্ধতিতে ডাবল ভালভ প্রতিস্থাপন করা হলো ডা. সিয়ামের নেতৃত্বে। রোগীও ভালো আছে।’

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম কার্ডিয়াক ইনস্টিটিউট ও প্রাইম ইনস্টিটিউট হিসেবে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. মীর জামালউদ্দীন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৯ মে ২০২১

দেশে প্রথমবারের মতো ২-৩ ইঞ্চি ছিদ্র করে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV