নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র’

Share
Share

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার ঘোষণাকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি খুবই সুখবর। কারণ, বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য চুক্তি করেছিল। কিন্তু সেরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করেছে এবং উপহার হিসেবে ভারত দিয়েছে ৩২ লাখ ডোজ।

সাক্ষাৎকারে এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে যেসব মানুষ এই টিকার প্রথম ডোজ পেয়েছেন, টিকার অভাবে তাদের একটা বড় অংশ দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা যখন অন্য জায়গা থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছি, তখন যুক্তরাষ্ট্রের অন্য দেশকে অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার এই ঘোষণার খবর আমরা শুনেছি। আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে টিকা চেয়ে চিঠি লিখেছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু ডোজ টিকা দিতে রাজি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে সমস্যা হলো এফডিএ (যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন) এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি অনুমোদন করতে অনেক সময় নিচ্ছে। তবে যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন ইতোমধ্যে অনুমোদন করেছে, তাই এফডিএ এটি অনুমোদন না করলেও যুক্তরাষ্ট্র যদি টিকার চালান পাঠাতে রাজি হয়, বাংলাদেশ অবিলম্বে তা নিতে রাজি আছে।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কোভিড-১৯ সংক্রমণের হার যে উদ্বেগজনকভাবে বাড়ছে, সে বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে এ কে আবদুল মোমেন স্বীকার করেন, তাদের যেহেতু এখনও টিকা দেওয়া সম্ভব হয়নি, তাই সরকার সেখানে খুবই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এ কারণে ক্যাম্পগুলোতে মৃত্যু এবং সংক্রমণের হার খুবই কম। বস্তুত আমাদের নেওয়া ব্যবস্থার কারণে সেখানে করোনাভাইরাসে একজনও মারা যায়নি। আমরা তাদেরও টিকা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পর এবং সেখানে নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সীমান্ত বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু মানুষের আসা ঠেকানো সম্ভব হয়নি। যেসব বাংলাদেশি ভারতে গিয়েছিলেন তাদের অনেকেই এখন ফিরছেন। তাদের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসার আশঙ্কা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন আরও টিকার প্রয়োজন। সেটা খুবই জরুরি।

তিনি জানান, বাংলাদেশ ঘনবসতির দেশ। তাই কোভিড-১৯ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সরকার খুবই সচেষ্ট আছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৩ মে ২০২১

'বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV