প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

চীনের টিকা আসছে ১২ মে: পররাষ্ট্রমন্ত্রী

Share

বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে মুঠোফোনে এ তথ্য জানান। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহরে চেষ্টাও চালাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে চীন আমাদের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।

চীনের কাছ থেকে টিকা কেনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, টিকা কেনাকাটার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কেনাকাটা বিষয়ে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।

এদিকে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে। সরকারি নথি অনুসারে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে মে মাস থেকেই টিকা দিতে পারবে।

স্পুতনিক-ভি টিকাসহ বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা তিনটি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

05 May 2021

চীনের টিকা আসছে ১২ মে: পররাষ্ট্রমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV