করোনায় শারীরিক ও মানসিক সুস্থতায় ফ্রি নেচারোপ্যাথি কোর্স

Share

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ভয়াবহতা শুধু শারীরিক নয় মানসিকভাবেও আমাদের ভীত সন্ত্রস্ত করে তুলেছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপরও চাপ বাড়ছে। এ অবস্থায় নেচারোপ্যাথির মেথডগুলো মানুষ নিজেই নিজের ওপর প্রয়োগ করার সক্ষমতা লাভ করলে কোভিড মোকাবিলা আরও সহজ হবে এবং অধিক সংখ্যক মানুষ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

সেই লক্ষে ‘কোভিড ১৯ ব্যবস্থাপনায় নেচারোপ্যাথি’ শিরোনামে একদিনের ফ্রি অনলাইন স্বাস্থ্যসেবা কোর্স পরিচালনা শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হারমনি ট্রাস্ট। যারা কোভিড পজিটিভ বা রিকভারি স্টেজে আছেন, কিংবা ঝুঁকিতে আছেন- কোর্সটি তাদের জন্য।

কোর্সটির ফোকাস হলো সংক্রমিত অবস্থায় শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও রিকভারি স্টেজে পরবর্তী স্বাস্থ্য জটিলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। নেচারোপ্যাথির এ মেথডগুলো নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে। যা নিয়মিত চর্চা করলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গগুলো অনেক সুস্থ থাকে। তাৎক্ষণিক শ্বাসকষ্টেও মেথডগুলো খুব উপকারী। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অসুস্থ হলে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত নেচারোপ্যাথির তিনটি মেথড- ইয়োগা, আকুপ্রেশার ও রিফ্লেক্সোলজি এর কোভিড সংশ্লিষ্ট অংশগুলো শিখানো হচ্ছে এই কোর্সে যা ঝুঁকিমুক্তভাবে নিজের ওপর প্রয়োগ করা যায়। এছাড়াও প্যাকেজটিতে রয়েছে পরীক্ষিত কয়েকটি হার্বসের ব্যবহার ও পুষ্টি বিষয়ক পরামর্শ। সেশনগুলিতে ক্লাস নিচ্ছেন মেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা যাঁরা দীর্ঘ সময় ধরে নেচাররোপ্যাথি নিয়ে কাজ করছেন।

অর্থের অভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সে জন্য হারমনি ট্রাস্ট বিনামূল্যে এই কোর্সটি পরিচালনা করছে। যারা ক্লাস নিচ্ছেন তারাও সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। দেশের বর্তমান সংকটময় অবস্থায় এ উদ্যোগটি হারমনি ট্রাস্টের স্বাস্থ্য আন্দোলনেরই একটি অংশ।

চিরায়ত উল্লেখিত চিকিৎসা পদ্ধতিগুলো মানুষকে নিজের স্বাস্থ্য নিজে ম্যানেজ করায় অর্থাৎ স্ব-ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোভিড ১৯ ব্যবস্থাপনায় নেচারোপ্যাথি’ বিষয়ক একদিনের সোয়া ঘণ্টার সেশনটি করার পর যে কেউ নিজেনিজেই নিরাপদে অনুশীলন করতে পারবে। সাপোর্ট হিসেবে থাকছে অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং এক্সপার্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ।

‘ন্যচারোপ্যাথি’ বিষয়ক ফ্রি অনলাইন কোর্স রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই লিংক: https://bit.ly/3exKtUh
যোগাযোগ করুন: ০১৯৭৯১০৫০৩৫ । বিস্তারিত জানতে হারমনি ট্রাস্টের ফেসবুক পেজে : https://www.facebook.com/HarmonyTrustBD যোগাযোগ করতে পারেন। অথবা লাইভ দেখতে সাবস্ক্রাইব করুন: https://t.ly/fECE​

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

26 April 2021

করোনায় শারীরিক ও মানসিক সুস্থতায় ফ্রি নেচারোপ্যাথি কোর্স

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV