প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ফ্রান্সে ৫২ হাজার নতুন করোনা রোগী, ‘সেকেন্ড ওয়েভ’ ঠেকাতে স্পেনে কারফিউ

Share
Share

ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গতকাল রোববার জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়াল।

সেপ্টেম্বরের শুরুতে ফ্রান্সে করোনার নমুনা পরীক্ষায় মাত্র সাড়ে ৪ শতাংশ পজিটিভ আসছিল। অথচ গতকালের তথ্যে দেখা গেছে, নমুনা পরীক্ষা হওয়া ১৭ শতাংশের শরীরে করোনা পজিটিভ এসেছে।

এদিকে দ্বিতীয় দফায় করোনার ঢেউ সামলাতে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এ কারফিউ প্রতি রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

ইউরোপজুড়েই আবার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আসন্ন শীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই ইউরোপের বেশির ভাগ দেশই সংক্রমণ নিয়ন্ত্রণে ধাপে ধাপে নানা কঠোর বিধিনিষেধ আরোপ করছে।

ফ্রান্সে এ পর্যন্ত ১১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এদের মধ্যে আজ সোমবার পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজার ৭৩১ জন। অন্যদিকে স্পেনে এখন পর্যন্ত ১১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫ হাজার জনের বেশি মানুষ।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...