প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

মুঈদের দুটি কিডনিই নষ্ট, প্রধানমন্ত্রীর সাহায্য চান

Share

মুক্তিযুদ্ধের সময় ৮ নম্বর সেক্টরের যশোর, ঝিনাইদহ অঞ্চলে যুদ্ধ করেন মো. আব্দুল ওয়াদুদ। ১৯৭২ সালে স্বাধীন দেশে প্রথম ব্যাচের বিসিএস ক্যাডার হন তিনি। ম্যাজিস্ট্রেট হিসেবে বরিশালে যোগ দেন। এরপর বদলি হয়ে যান নীলফামারী। ১৯৮৩ সালের ২৮ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

স্বাধীন দেশের আলো-বাতাস আব্দুল ওয়াদুদ খুব বেশিদিন উপভোগ করতে না পারলেও রেখে যান দুই সন্তান আখতারুজ্জাহান মুক্তি ও মো. আব্দুল মুঈদকে। ছোট সেই শিশু এখন অনেক বড়। তাদেরও ঘর-সংসার হয়েছে। তবে তারাও এখন মৃত্যুপথযাত্রী।

বড় সন্তান আখতারুজ্জাহান মুক্তি স্তন ক্যান্সারে আক্রান্ত। ছোট সন্তান আব্দুল মুঈদের দুটি কিডনিই ৯৩ শতাংশ নষ্ট। অর্থের অভাবে দুজনেরই চিকিৎসা বন্ধের পথে। তাদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা। এছাড়া তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই বলেও জানান নিরূপায় এই দুই ভাই-বোন।

আব্দুল মুঈদের মেয়ের বয়স ১০ বছর। তার নাম ফাইজা তাসনিম মুঈদ। আব্দুল মুঈদ ছোটবেলায় যেমন বাবাকে হারিয়েছিলেন, এবার তার মেয়ে ফাইজা তাসনিম মুঈদ তেমনই মনে হয় বাবাকে হারাতে বসেছেন। কারণ ২০১৮ সালের জুলাইয়ে কিডনির বেহাল অবস্থা ধরা পড়ার আট মাস পার হলেও এখন পর্যন্ত একটি কিডনিও প্রতিস্থাপন করতে পারেননি আব্দুল মুঈদ। দেশে কিডনি প্রতিস্থাপনে জটিলতা বেশি। খরচও বেশি। কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসা চলছে তার।

চিকিৎসকরা বলেছেন, যত দ্রুত সম্ভব তাকে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। না হলে বাঁচানো যাবে না। এজন্য খরচ হবে ৩০-৩৫ লাখ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে জিআইএস কনসালট্যান্ট হিসেবে কর্মরত মো. আব্দুল মুঈদ জাগো নিউজকে বলেন, ‘এ মাসের শেষ দিকে কলকাতা যাওয়ার চিন্তা করছি। তবে যা কিছু ছিল সব বিক্রি করে ১৪ লাখ টাকা জোগাড় করেছি। আত্মীয়-স্বজনের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়েছি। বাকি টাকা কোথায় পাব, আল্লাহ-ই জানেন।’

আব্দুল মুঈদের এই বিপদে অনেকটাই পাথর বোন আখতারুজ্জাহান মুক্তি। কারণ ভাইয়ের কিডনির সমস্যা ধরা পরার আগেই মুক্তির ধরা পড়ে স্তন ক্যান্সার।

মুক্তি জানান, আব্দুল মুঈদের এক মেয়ে থাকলেও আমার কোনো সন্তান নেই। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা মো. শওকত আলীকে ২০০৭ সালে বিয়ে করেন মুক্তি। বিয়ের কয়েক বছর পরও সন্তান না হওয়ায় হরমোনের চিকিৎসা নেন। চিকিৎসক জানিয়েছে, কোলে সন্তান না এলেও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে।

তিনি আরও জানান, ২০১৫ সালের সেপ্টেম্বরে মুক্তির শরীরে ক্যান্সারের উপস্বর্গ দেখা দেয়। কিন্তু চিকিৎসকরা তা শনাক্ত করতে ব্যর্থ হন। ২০১৬ সালের মার্চে যখন ধরা পড়ে, তখন অনেক কিছুই শেষ হয়ে গেছে। ক্যান্সারের শেষ ধাপে মুক্তি। কুষ্টিয়ার ভেড়ামারার নানার বাড়ি এবং ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামের দাদার বাড়ির সম্পত্তি বিক্রি করে পরবর্তী দুই বছর ভারত-বাংলাদেশে চিকিৎসা করাতে গিয়ে খরচ করেছেন ৫০ লাখ টাকা। এখন অবশিষ্ট সব সম্পদ বিক্রি করেও ভাইয়ের ১৪ লাখ টাকার বেশি জোগাড় করতে পারছেন না তারা। অথচ কিডনি প্রতিস্থাপন করতে লাগবে ৩০-৩৫ লাখ টাকা।

এরকম পরিস্থিতিতে তার ক্যান্সারের চিকিৎসা কী দিয়ে হবে, সেটা জানেন না মুক্তি। তিনি জানান, তার ক্যান্সার এখন স্থির। বাকিটা চিকিৎসার ওপর নির্ভর করছে।

মিরপুর-৬ নম্বরের ৮ নম্বর রাস্তার ট ব্লকের ৩/১ বাসার একই ফ্ল্যাটে থাকেন আখতারুজ্জাহান মুক্তি ও মো. আব্দুল মুঈদ।

তাদের ফুপাতো বোনের স্বামী অসরপ্রাপ্ত প্রকৌশলী মফিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ওরা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বিনা চিকিৎসায় মারা যাবে, এটা আমি ভাবতে পারি না। তাছাড়া ওরা শিক্ষিত, শিক্ষক মানুষ। মানুষের কাছে হাতও পাততে পারে না, আবার চিকিৎসাও করাতে পারে না। ওদের সাহায্যে যদি প্রধানমন্ত্রী ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসেন, তাহলে ওরা বেঁচে যায়।’

আব্দুল মুঈদের চিকিৎসায় যদি কেউ সাহায্য পাঠাতে চান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো।

বিকাশ (পারসোনাল) ০১৮১৮৮৬৬৮৫২। ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:০৫০৩২০১০০০০১৬২৫২, এক্সিম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ৬১১২১০০০১০৭২৪।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

14 March 2019

মুঈদের দুটি কিডনিই নষ্ট, প্রধানমন্ত্রীর সাহায্য চান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV