প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

Share

দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার জানিয়েছে, ঢাকা বিভাগের রাজধানী ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ি, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও নারায়নগঞ্জ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছরি ও রাঙামাটি, খুলনা বিভাগের খুলনা জেলা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ ও নাটোর, রংপুর বিভাগের রংপুর জেলা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারি, দিানাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, বরিশাল বিভাগের বরিশাল জেলা, পটুয়াখালী, ভোলা,পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট জেলায় ডেঙ্গুর ছড়িয়ে পড়েছে। এই জেলাগুলো এ পর্যন্ত ১ হাজার ২৮৩ জন রোগী পাওয়া গেছে।

এদিকে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সোমবার ১ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছে। প্রতিদিনের হিসেবে গত ১৯ বছরের মধ্যে এটি একদিনের আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। চলতি মাসে সোমবার পর্যন্ত ১১ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছে। মাসের হিসেবে এটিও রেডর্ক। অর্থাৎ এক মাসে এতো সংখ্যক আর আক্রান্ত হয়নি। সব মিলে চলতি বছর আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৩৭ জন। এটিও ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। রাজধানীতে সরকারি ১৩টি ও বেসরকারি ৩৬ হাসপাতালে ভর্তি রোগীর তালিকা ধরে স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তের এই সংখ্যা নির্ধারণ করে।

কিন্তু এই হিসেবের বাইরে রাজধানীতে আরও প্রায় সাড়ে তিনশ’ বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে এবং সেগুলোতেও উপচে পড়া ভিড়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় সেই রোগীর হিসাব নেই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

29 July 2019

৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV