প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দেশে প্রতিদিন জন্ম হয় ২০ থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর

Share

দেশে প্রতিবছর জন্ম নিচ্ছে সাড়ে ৭ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। এই হিসেবে প্রতিদিন জন্ম নিচ্ছে ২০ জনেরও অধিক শিশু। এসব শিশুকে বাঁচিয়ে রাখতে তাদের নিয়মিত রক্ত নিতে হয়। আক্রান্ত রোগীর শরীরে লোহিত রক্তকণিকা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না এবং দ্রুত রক্তের সেল ভেঙে যায়। ফলে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়।

সাধারণত জন্মের এক থেকে দুই বছরের মধ্যে শিশুদের মারাত্মক থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়িয়ে প্রতিরোধই এ রোগ থেকে বাঁচার একমাত্র পথ।

থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়া’ এর তথ্য মতে, দেশের মোট জনসংখ্যার মধ্যে ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের জিন বাহক। এর মধ্যে চার শতাংশ লোক থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বেঁচে থাকার জন্য যাদের নিয়মিত রক্ত নিতে হয়।

বাংলাদেশে থ্যালাসেমিয়া একটি নিরব মহামারি রোগ। এটি একটি বংশগত রক্ত রোগ। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর শরীরে রক্তে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় না। থ্যালাসেমিয়া রোগীদের বেঁচে থাকার জন্য প্রতি মাসে ১-২ ব্যাগ রক্ত গ্রহণ করতে হয়। চিকিত্সা না করা হলে থ্যালাসেমিয়া রোগী ১০-১৫ বছরের মধ্যে মারা যায় বলে জানান বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, মা-বাবা দুই জনেই থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। আর বাবা অথবা মা যে কোনো একজন জিন বাহক হলে ঝুঁকি থাকে না। তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নেওয়া জরুরি। তবে সংশ্লিষ্টরা বলেন, আরো কার্যকর হবে, যদি স্কুল বয়স থেকেই রক্ত পরীক্ষার মাধ্যমে বাহক শনাক্ত করা যায়। দুই জন বাহক যদি বিবাহ না করেন, দুই জন বাহক সন্তান নেওয়া থেকে বিরত থাকেন, তাহলেই থ্যালাসেমিয়া ঠেকানো সম্ভব। স্কুল বয়স থেকে প্রক্রিয়াটি শুরু যতটা সহজ। প্রাপ্ত বয়সে ততটা সহজ নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে থ্যালাসেমিয়া রোগের বাহক প্রায় ২৫০ মিলিয়ন। বিশ্বে প্রতি বছর ১ লাখ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উত্পাদনে ত্রুটি থাকে। অর্থাত্ ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে এ রোগ হয়ে থাকে। বিশেষজ্ঞদের তথ্যমতে, থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা এনিমিয়াতে ভুগে থাকেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের উপদেষ্টা সৈয়দ দিদার বক্স বলেন, এটা এমন একটা রোগ, যার চিকিত্সায় রক্ত ছাড়া রোগীকে বাঁচিয়ে রাখা যায় না। ফলে এই রোগের চিকিত্সায় আমরা দেশের ২৪/২৫টা পয়েন্ট থেকে রক্ত সংগ্রহ করি। এ ব্যাপারে আগে আমরা জনসচেতনতা তৈরি এবং পরে রক্ত সংগ্রহ করে থাকি। এ কাজে আমাদের একদল তরুণ সহযোগিতা করে থাকে।

তিনি বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্তপরীক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর প্রায় ১৭ লাখ বিয়ে হয়। বিয়ের আগে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা করা হলে ঝুঁকিপূর্ণ দম্পতি নির্ণয় করা সম্ভব এবং ঐ সব দম্পতিকে থ্যালাসেমিয়ার প্রকোপ থেকে বাঁচানো সম্ভব। আমরা সরকারকে একটি নীতিমালার খসড়া তৈরি করে দিয়েছি। এটা হলে এবং সচেতনতা বাড়লে ধীরে ধীরে মানুষ বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক এটা মেনে নিবে।

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের প্রধান মেডিসিন অফিসার ডা. কবীরুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে প্রতিমাসে এক হাজারের বেশি রোগী আসে রক্ত নিতে। আমরা ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিত্সা দিয়ে থাকি। আমরা এই হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের ২০ ভাগ ছাড়ে চিকিত্সা দিয়ে থাকি। তিনি বলেন, এটি কোনো ছোঁয়াচে রোগ নয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

22 July 2019

দেশে প্রতিদিন জন্ম হয় ২০ থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV