প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

লিভার রোগের চিকিৎসার প্রসারে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

Share

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশের লিভার চিকিৎসার প্রসার ও লিভার রোগ নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনায় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি দেশে লিভার রোগের চিকিৎসার প্রসার ও এই রোগ নিয়ে আন্তর্জাতিক গবেষণায় সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেন।

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ’ এর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯র সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তার বক্তব্যে ন্যাসভ্যাক উদ্ভাবন, লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল এবং লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসা পদ্ধতি টেইসসহ লিভার রোগের আধুনিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে সহজলভ্য করার বিষয়টি তুলে ধরেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দিনব্যাপী (৪ ও ৫ মে) চলা সম্মেলনে দেশি-বিদেশি প্রায় পাঁচ শ লিভার মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশ নেন।

বাংলাদেশি বিশেষজ্ঞদের পাশাপাশি জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করেন। এবারের লিভারকন-২০১৯ এর থিম ছিল, ‘লেটস সেলিব্রেট হেপাটোলজি।’

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে আসছে। পাশাপাশি দেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অন্যতম প্রবীণ লিভার বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক ডা. সেলিমুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিএসএমএমইউর লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

06 May 2019

লিভার রোগের চিকিৎসার প্রসারে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV