প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সকল হাসপাতালে প্রথমশ্রেণীর ফার্মাসিস্টদের নিয়োগ দেয়ার দাবি

Share

বাংলাদেশে চিকিৎসা সেবার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে ঔষধ শিল্প। আর এসব ঔষধ মানুষের দোরগোড়ায় পৌছানোর ক্ষেত্রে যারা অবদান রাখেন তারা হলেন ফার্মাসিস্ট। ফার্মাসিস্টরা চিকিৎসা সেবায় অবদান রেখে আসলেও তাঁদের দীর্ঘ দিনের দাবি হলো স্বাস্থ্য সেবার উন্নয়নের স্বার্থে সকল হাসপাতালে প্রথমশ্রেণীর ফার্মাসিস্টদের নিয়োগ দেয়া।

‘স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র’ ফার্মাসিস্টদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় ১৮ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফার্মেসি গ্র‍্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভায় এই দাবি করা হয়।

এসময় ফার্মাসিস্টদের সকল দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ফার্মাসিস্টদের সকল দিক বিবেচনা করে তাঁদের পাশে সকল চিকিৎসকদের দাঁড়ানো উচিত।

সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলামের উপস্থাপনায় ও বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতায় বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ঔষধ শিল্পের অহংকার ফার্মাসিস্ট, আর ফার্মাসিস্টদের অবস্থান ডাক্তারদের পরেই।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডীন অধ্যাপক আ ব ম ফারুক ফার্মাসিস্টদের বিভিন্ন প্রত্যাশা কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ সৈকত, এসময় তিনি সরকারের নিকট ফার্মাসিস্টদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক শীতেশ চন্দ্র বাছার, স্বাধীনতা ফার্মাসিস্ট পরিষদের আহবায়ক সেলিম আজাদ চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বাহাদূর বেপারীসহ অনেকে।

বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতিটি ক্ষেত্রে পাশে থাকুক ফার্মাসিস্টগণ, আর সকল প্রত্যাশা পূরণ হোক তাঁদের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

19 April 2019

সকল হাসপাতালে প্রথমশ্রেণীর ফার্মাসিস্টদের নিয়োগ দেয়ার দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV