প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

স্বাধীনতা সংসদ সম্মাননা পেলেন চিকিৎসক ফারহানা মোবিন

Share

আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘আলোকিত নারী’দের সম্মাননা প্রদান করেছে স্বাধীনতা সংসদ। এ বছর স্বাধীনতা সংসদের সম্মাননা পুরস্কার পেয়েছেন নারী সাংবাদিক, সমাজসেবক ও একজন সফল তরুণ চিকিৎসক ফারহানা মোবিন।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় রয়েল চাইনিজ রেস্তোরাঁয় ‘জাতীয় উন্নয়নে নারী সমাজ’ শীর্ষক আলোচনা সভা, মেহেদি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংসদের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ সভাপতিত্ব করেন।

‘স্বাধীনতা সংসদ’ তরুণদের বিশেষ অবদানের জন্য ১৯৯১ সাল থেকে প্রতি বছর সম্মাননা প্রদান করে আসছে। প্রতিষ্ঠাতা শাহেদ আহমেদের পরিচালনায় স্বাধীনতার চেতনাকে ধারণ করে তরুণদের নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে শহীদদের ও গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের মসজিদে অতর্কিত হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মাননা পাওয়ার পর ডা. ফারহানা মোবিন বলেন, সবার আগে আমি একজন ভালো মানুষ হতে চাই। এজন্য সবার কাছে দোয়াপ্রার্থী। সভ্যতার সৃষ্টিলগ্ন থেকে কর্মক্ষেত্রে নারীরা তার অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

স্কয়ার হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বর্তমানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অধ্যায়ন করছেন। তবে বহুবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়মিত লিখছেন ডা. ফারহানা মোবিন। এখন পর্যন্ত তার লেখা চারটি বই প্রকাশিত হয়েছে।

ডা. ফারহানা মোবিন যুক্তরাজ্যভিত্তিক একটি বাংলা টিভি চ্যানেলে ‘প্রবাসীর ডাক্তার’ নামক অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মরণোত্তর তার দুই চোখ, হার্ট, দুই কিডনি, ফুসফুস ও লিভার মানবতার কল্যাণে দান করেছেন।

ডা. ফারহানা মোবিন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহীতে স্কুল-কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সম্মাননা পেয়ে স্বাধীনতা সংসদসহ তার সব সহকর্মী, দেশ বিদেশের সব সম্পাদক, প্রকাশক, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী পৃথিবীর প্রত্যেক নারীকে শ্রদ্ধা জানান। এছাড়া অনুষ্ঠানের প্রধান আলোচক সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মোশকাত উদ্দিন বলেন, ‘আমরা নারী দিবস নয়, বিশ্ব মানব দিবস পালন করতে চাই। কারণ নারীরা পুরুষদের থেকে আলাদা নয়। এমন কোনো প্রফেশন নেই, যেখানে নারী নেই। প্রতিটি সেক্টরে নারীদের সফলতার গল্প আছে।’

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

17 March 2019

স্বাধীনতা সংসদ সম্মাননা পেলেন চিকিৎসক ফারহানা মোবিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV