প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

অন্তঃসত্ত্বারা টিকা নিলে নবজাতকের করোনার শঙ্কা কমে

Share
অন্তঃসত্ত্বারা টিকা নিলে করোনার শঙ্কা অনেক কমে নবজাতকের
Share

অন্তঃসত্ত্বারা যেকোনও ধরনের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিলে ভূমিষ্ঠ হওয়ার পর তাদের শিশু কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে অনেকটাই নিশ্চিত হতে পারে। টিকা নেওয়া প্রসূতির সদ্যোজাতটি করোনায় সংক্রমিত যদি হয়ও তা ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা প্রায় নে‌ই বললেই চলে।

এই প্রথম কোনও গবেষণা এই আশাব্যঞ্জক খবর দিলো।

গবেষণাটি চালিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড্ প্রিভেনশনের (সিডিসি)’ ইনফ্যান্ট আউটকাম্‌স মনিটরিং রিসার্চ অ্যান্ড প্রিভেনশন ব্রাঞ্চ। গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সিডিসির মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইক্‌লি রিপোর্টে।

মাতৃজঠরে ভ্রূণকে চারপাশ থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে প্লাসেন্টা। যা আদতে ভ্রূণকে নিরাপদে রাখার একটি আবরণ। অন্তঃসত্ত্বার দেহের রক্তরস ও অন্যান্য পুষ্টিরস এই প্লাসেন্টার মধ্যে দিয়েই ভ্রূণে প্রবেশ করে। ভ্রূণের বিকাশে বড় ভূমিকা নেয়।

আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, করোনায় সংক্রমিত হলে বা করোনার টিকা আগে নেওয়া থাকলে অন্তঃসত্ত্বাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ রোখার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, তা রক্ত সংবহনের মাধ্যমে ওই প্লাসেন্টার মধ্যেও প্রবেশ করে। ফলে সেই অ্যান্টিবডি ভ্রূণেও প্রবেশ করে।

কিন্তু অন্তঃসত্ত্বার শরীরে তৈরি হওয়া সেই অ্যান্টিবডি ডেল্টা, ওমিক্রনসহ করোনার সব ক’টি রূপের ভয়াবহতা থেকে সদ্য-ভূমিষ্ঠকে বাঁচাতে পারে কি না তা বিজ্ঞানীদের এত দিন জানা ছিল না।

সিডিসির গবেষকদলের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক ডানা মিনে-ডেলম্যান বলেছেন, আমাদের গবেষণাতেই প্রথম জানা গেল, অন্তঃসত্ত্বার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে সদ্যোজাতদের প্রায় পুরোপুরিই রক্ষা করতে পারে। সম্পূর্ণ নতুন তথ্য পাওয়া গেল।

কত দিন পর্যন্ত সেই অ্যান্টিবডি রক্ষা করতে পারে সদ্যোজাতকে, তা-ও জানিয়েছেন গবেষকরা।

গবেষণাপত্রে বলা হয়েছে, জন্মের পর থেকে অন্তত ছয় মাস কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে রেহাই পাওয়ার ব্যাপারে সুনিশ্চিত থাকতে পারে সদ্যোজাতরা। মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির দৌলতে। ফলে জন্মের পর ছয় মাসের মধ্যে কোভিডে সংক্রমিত হলেও সদ্যোজাতদের আর হাসপাতালে ভর্তি করাতে হয় না। কোভিড ভয়াবহ হয়ে ওঠার কোনও প্রশ্নই থাকে না।

তথ্য ও পরিসংখ্যানের নিরিখে সিডিসির ওই গবেষকদল জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার পর বা তার আগে যদি কেউ কোভিড টিকা নিয়ে থাকেন তা হলে তাদের ছয় মাস বা তার কমবয়সি শিশুদের মধ্যে অন্তত ৮১ শতাংশ সংক্রমিত হলেও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। মায়ের দেওয়া অ্যান্টিবডিই শিশুদের কোভিডের ভয়াবহতা রুখে দিতে পারছে।

পক্ষান্তরে গবেষকরা এও দেখেছেন, যে সব সদ্যোজাতদের কোভিডে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বা সংক্রমণ যাদের খুব ভয়াবহ হয়ে উঠছে, তাদের ৮৪ শতাংশের ক্ষেত্রেই তাদের মায়েরা অন্তঃসত্ত্বা হওয়ার পর বা তার আগে কোনও কোভিড টিকাই নেননি।

গবেষকরা বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম মাস থেকে নয় মাসের মধ্যে যেকোনও সময় টিকা নিলেই তা সদ্যোজাতের শরীরে কোভিডের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে দিতে পারছে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পরপরই টিকা নেওয়া থাকলে সেই কাজটা আরও ভাল হচ্ছে। কারণ সংক্রমণ বা টিকা নেওয়ার পর শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হতেও কিছুটা সময় লাগে।

তারা আরও জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার পরের ২১ সপ্তাহে বা পাঁচ মাসের মধ্যে টিকার সব ক’টি পর্ব নেওয়া থাকলে সদ্যোজাতের (৬ মাসের মধ্যে) সংক্রমণ ৮৪ শতাংশ ক্ষেত্রেই ভয়াবহ হয়ে উঠছে না। সদ্যোজাতকে হাসপাতালেও ভর্তি করাতে হচ্ছে না।

ওই সময়ের আগে অন্তঃসত্ত্বারা সব ক’টি কোভিড টিকা নিলেও তা তাদের সদ্যোজাতদের রক্ষাকবচ হয়ে উঠতে পারছে অনেক কম— মাত্র ৩২ শতাংশ ক্ষেত্রে। -আনন্দবাজার পত্রিকা

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...