প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বাংলাদেশে পাওয়া যাবে ক্যান্সার প্রতিষেধক ‘সাইরামজা’

Share
Share

শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিষেধক ওষুধ ‘সাইরামজা’। বিখ্যাত প্রতিষ্ঠান এলি লিলির এ ক্যান্সার প্রতিষেধক ‘সাইরামজা’ বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শুক্রবার (৮ অক্টোবর) ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মরণব্যাধি ক্যান্সার প্রতিষেধক ওষুধটি লঞ্চ করেন এলি লিলি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এসময় ক্যান্সার চিকিৎসায় দেশের প্রসিদ্ধ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে তাদের এলায়েন্স সম্পর্কে ধারণা দেন এবং স্বাগত বক্তব্য দেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাক্সকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) ভূপাতি কুমার রায়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত সাইরামজা পাকস্থলী, ফুসফুস, যকৃত এবং বৃহদান্ত্র ক্যান্সার ছাড়াও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অ্যাডভান্স লেভেলের ক্যান্সারের সংক্রমণ প্রতিরোধে কার্যকরি হিসেবে অনুমোদিত। দেশের প্রখ্যাত ক্যান্সার চিকিৎসকরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সাইরামজার আর্বিভাবকে আশার আলো হিসেবে উল্লেখ করেছেন। এসময় অনকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই ক্যান্সারের আগ্রাসী সংক্রমণের ক্ষেত্রে সাইরামজা ইনজেকশনের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করেন।

এলি লিলি ভারতের ব্যবস্থাপনা পরিচালক লুকা ভিসিনি বলেন, বহু মানুষের ক্যান্সার চিকিৎসায় এ ওষুধ ব্যবহারে যথাযথ ফলাফল মিলেছে। বাংলাদেশে মেটাস্ট্যাটিক ফুসফুস ক্যানসারের (নন-স্মল সেল) প্রথম পর্যায়ের চিকিৎসা এবং পাকস্থলী ক্যান্সারে আক্রান্তদের দ্বিতীয় পর্যায়ের চিকিৎসায় সাইরামজা কার্যকরি অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।

হেলথকেয়ার ফার্মাসিটিউক্যালসের লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হালিমুজ্জামান জানান, নিয়মিত গবেষণায় ডায়বেটিস ও ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে উন্নত সমাধান নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার খরচ কমাতে স্থানীয়ভাবে সাইরামজার বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের কাছে ক্যান্সার চিকিৎসার উন্নয়নের কথা তুলে ধরতেই আজকের এ আয়োজন।

বিশ্বজুড়ে মানুষের জীবনযাপনকে নিরাপদ করতে নতুন নতুন ওষুধ তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এলি লিলি ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হেলথকেয়ার ফার্মসিটিউক্যালস, যা ওষুধ প্রস্তুতকারী গবেষণায় অগ্রগামী হিসেবে বিবেচিত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৮ অক্টোবর ২০২১

বাংলাদেশে পাওয়া যাবে ক্যান্সার প্রতিষেধক ‘সাইরামজা’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV