প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনা বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না : স্বাস্থ্য অধিদপ্তর

Share

নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালগুলোতে আর শয্যা বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, মহামারি করোনাভাইরাস যাতে আর না বাড়ে, সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে হবে। করোনা বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না।

খুরশীদ আলম আরও বলেন, ‘আমরা ডিএনসিসিতে (ঢাকা উত্তর সিটি করপোরেশন) এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল তৈরি করেছি। সম্প্রতি বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না।’

এ ছাড়া ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যের ডিজি খুরশিদ আলম আরও বলেন, ডেঙ্গু হলে নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে, ডেঙ্গু যাতে না হয়, সেজন্য সিটি করপোরেশনকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশনের সঠিক তৎপরতা না থাকায় ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়াচ্ছে। এজন্য করোনা মহামারির মধ্যে ডেঙ্গু চিকিৎসা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা আরও বলেন, এই মৌসুমে একসঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনায় আক্রান্ত রোগী মিলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ না করা গেলে, চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ আরও বাড়বে বলেও আশঙ্কা তাঁদের। এজন্য ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও তৎপর হতে হবে। জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের নির্দেশনা নিয়ে ডেঙ্গু ও করোনা পরীক্ষার করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান তাঁদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 August 2021

করোনা বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না : স্বাস্থ্য অধিদপ্তর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV